স্কুলে ভর্তি হতে গিয়ে অঙ্গনা এমন করবে ভাবেননি তাঁর মা, কী কীর্তি করেছিলেন 'তুমি আশেপাশে থাকলে'র পার্বতী? - Bengali News | What did Angana Roy done during her school admission test - 24 Ghanta Bangla News
Home

স্কুলে ভর্তি হতে গিয়ে অঙ্গনা এমন করবে ভাবেননি তাঁর মা, কী কীর্তি করেছিলেন ‘তুমি আশেপাশে থাকলে’র পার্বতী? – Bengali News | What did Angana Roy done during her school admission test

Spread the love

‘নষ্টনীড়’, ‘সেই যে হলুদ পাখি’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-সহ তাঁর ঝুলিতে একগুচ্ছ ওয়েব সিরিজ। একটি সিরিয়ালেও অভিনয় করে ফেলেছেন তিনি। নায়িকার অভিনয় যথেষ্ট প্রশংসিতও হয়েছে দর্শক মহলে। তিনি হলেন অভিনেত্রী অঙ্গনা রায়। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘তুমি আশেপাশে থাকলে’ সিরিয়ালে।

ইন্ডাস্ট্রিতে খুব অল্প সময়ের মধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তবে অনেকেই জানতেন না যে তিনি জনপ্রিয় সঞ্চালিকা লাজবন্তী রায়ের মেয়ে। যদিও ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই জানতেন না সে কথা। যেহেতু অঙ্গনার মা প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। বাড়িতেও তেমনই পরিবেশও পেয়েছেন। যদিও অভিনেত্রীর অনেকটা বেড়ে ওঠা তাঁর দাদু দিদার কাছে। ছোট থেকেই অভিনয়, মডেলিং জগতের প্রতি ঝোঁক ছিল অভিনেত্রীর। ছোটবেলায় যা কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। শুনতে হেসে পাগল হয়ে যাবেন। অঙ্গনার ছোটবেলার সেই কীর্তির কথাই ফাঁস করলেন অভিনেত্রীর মা।

এই খবরটিও পড়ুন

সম্প্রতি মা-মেয়েতে মিলে এসেছিলেন একটি রান্নার অনুষ্ঠানে। সেখানেই নায়িকার ছোটবেলার কাণ্ডের কথা শোনালেন লাজবন্তী। স্কুলের ভর্তি হওয়ার সময় কী কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেত্রী? লাজবন্তী বলেন,” যখন স্কুলের অ্যাডমিশন করাতে নিয়ে যাওয়া হয় তখন ওকে (অঙ্গনা) জিজ্ঞেস করা হয়েছিল বড় হয়ে কী হতে চায়? অঙ্গনা আদো আদো ভাষায় বলে ওঠে মোদেল(মডেল) হতে চাই।

ওর কথা শুনে আমি তো রীতিমতো অবাক। আর ওর বাবা তো চেয়ার থেকেই প্রায় উঠে বসেছিল। কী আর বলব। সেই ছোট থেকে ওর একটাই ইচ্ছা ছিল।” লাজবন্তীর কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠেন। উল্লেখ্য, শারীরিক অসুস্থতার জন্য মাঝ রাস্তায় সিরিয়াল ছাড়েন অভিনেত্রী। তার পর অবশ্য খুব বেশি দিন এগোয়নি সেই কাহিনি। শোনা যায়, অভিনেতা রোহন ভট্টাচার্যর সঙ্গেও এক বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে নায়িকার। যদিও প্রকাশ্যে এ কথা কেউ স্বীকার করেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *