কঙ্গনার জন্যই এত বড় সুযোগ পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া! কী এমন করেছিলেন নায়িকা? – Bengali News | Kangana Ranaut Says People Called Her ‘Mad’ For REJECTING Ram Leela Song
প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ থেকে দীপিকা পাড়ুকোন,করিনা কাপুর খান— এমন কোনও অভিনেত্রী নেই যাঁকে আইটেম গানে দেখা যায়নি। সকলের একটাই বক্তব্য তাঁর চরিত্র বা কাজের যদি গুরুত্ব থাকে তাঁরা যে কোনও কিছু করতেই রাজি। তবে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওতের ক্ষেত্রে বিষয়টা আবার একটু অন্যরকম । তাঁর কাছেও যে আইটেম গানে নাচার সুযোগ যায়নি তেমনটা নয়। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
রণবীর সিং এবং দীপিকা অভিনীত ‘রামলীলা’ ছবির জনপ্রিয় আইটেম নম্বরের কথা মনে আছে? সাদা ব্লাউজ আর স্কার্টে আগুন ধরিয়েছিলেন প্রিয়াঙ্কা। গানের নাম ছিল ‘রাম চাহে লীলা চাহে…’। কঙ্গনা প্রস্তার ফেরানোর পর সেই প্রস্তাব যায় প্রিয়াঙ্কার কাছে। এক সাক্ষাত্কারে নায়িকা লেখেন,”সঞ্জয় লীলা ভন্সালীও ওঁর ছবির ‘আইটেম’গানে নাচের জন্য ডেকেছিলেন। সকলে আমাকে তখন বলেছিল, ‘পাগল নাকি! ভন্সালীকে না বলছ!’ আমি বলেছিলাম, এটা আমার দ্বারা হবে না। ভন্সালী ডাকুক বা যে-ই ডাকুক। ‘আইটেম’গানে আমি নাচতে পারব না। শিল্পীদের এক হওয়া উচিত। মহিলাদের কী ভাবে দেখানো হচ্ছে, সেটা দেখতে হবে।”
এই খবরটিও পড়ুন
তবে রামলীলা ছবিতে নায়িকার নাচও দর্শকের মুগ্ধ করেছিল। সেই সঙ্গে সেই সাক্ষাত্কারে যোগ করেন যে রণবীর কপূরের প্রস্তাবও ফিরিয়েছেন নায়িকা। ‘সঞ্জু’ ছবির প্রস্তাব কঙ্গনাকে দিয়েছিলেন রণবীর। সেই প্রস্তাবও ফিরিয়েছিলেন তিনি। এছাড়া বহু অভিনেতাদেরও ‘না’ করেছিলেন তিনি। যদিও সেই সিদ্ধান্তে তিনি খুবই খুশি। বর্তমানে কাজের সংখ্যা তিনি অনেকটাই কমিয়ে দিয়েছেন। সেই সঙ্গে রাজনীতিতেও মন দিয়েছেন অভিনেত্রী। তবে নায়িকার নতুন ছবি ‘এমার্জেন্সি’ দেখার অপেক্ষায় সবাই।