Nepal Bus accident: নেপালের নদীতে ছিটকে পড়ল ভারতের বাস! সলিল সমাধি ১৪ জনের - Bengali News | Indian passenger bus with 40 people aboard plunges into river in Nepal, 14 died, 16 rescued - 24 Ghanta Bangla News
Home

Nepal Bus accident: নেপালের নদীতে ছিটকে পড়ল ভারতের বাস! সলিল সমাধি ১৪ জনের – Bengali News | Indian passenger bus with 40 people aboard plunges into river in Nepal, 14 died, 16 rescued

বাস পড়ে নদীর তীরে, খোঁজ চলছে নদী তোলপাড় করেImage Credit source: Twitter

কাঠমান্ডু: নেপালের নদীতে ছিটকে পড়ল ভারতের বাস। শুক্রবার সকাল সকাল এল মর্মান্তিক দুঃসংবাদ। নেপালের তানাহুন জেলায় মারস্যাংদি নদীতে পড়ে যায় বাসটি। উত্তর প্রদেশ থেকে ৪০ জন যাত্রী নিয়ে আসছিল বাসটি। পোখারা থেকে যাচ্ছিল কাঠমান্ডুর দিকে। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে, নদীতে পড়ে যায় বাসটি। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত আরও ১৬ জন। তানাহুন জেলার ডিএসপি, দীপকুমার রায় জানিয়েছেন, এখনও পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত বাসটি মারস্যাংদি নদীর তীরেই পড়ে রয়েছে। অন্তত ১০ জন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসের ৪০ জন যাত্রীই ভারতীয় পর্যটক।

ফের নেপালে বড়-সড় বাস দুর্ঘটনা

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *