Rohit Sharma: বিশ্বকাপ ট্রফি নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে রোহিত শর্মা, সঙ্গী কে? - Bengali News | Rohit Sharma, Jay Shah along with T20 World Cup Trophy visits Siddhivinayak Mandir in Mumbai - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma: বিশ্বকাপ ট্রফি নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে রোহিত শর্মা, সঙ্গী কে? – Bengali News | Rohit Sharma, Jay Shah along with T20 World Cup Trophy visits Siddhivinayak Mandir in Mumbai

Spread the love

Rohit Sharma: বিশ্বকাপ ট্রফি নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে রোহিত শর্মা, সঙ্গী কে?

কলকাতা: ভারতের বিশ্বজয়ের রেশ যেন এখনও কাটেনি। এ বার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ট্রফি নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন রোহিত শর্মা। ঈশ্বরে অগাধ আস্থা ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। ২৯ জুন বার্বাডোজে বিশ্বজয় করে রোহিতের ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশকে দ্বিতীয় বার টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছেন বিরাট-হার্দিকরা। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের খুশিতে দেশজুড়ে বিরাট সেলিব্রেশন হয়েছিল। এখনও বিশ্বকাপ ট্রফি আগলে রাখেন হিটম্যান। তিনি যে মুম্বইয়ের গণেশ মন্দিরে বিশ্বজয়ের জন্য পুজো দিলেন, তাতে তাঁর সঙ্গে গেলেন কে?

সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে রোহিত শর্মার সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়ার ছবি। তাঁর সঙ্গে সেখানে দেখা গিয়েছে, বোর্ড সচিব জয় শাহ। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বিশ্বকাপ ট্রফি সিদ্ধিবিনায়ক মন্দিরের পুরোহিতদের হাতে তুলে দেন রোহিত। গণেশ বিগ্রহের সামনে তা রেখে পুজো করেন পুরোহিতরা। রোহিতের হাতে প্রসাদ ও নারকেল তুলে দেন পুরোহিতরা। গলায় লাল উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয় রোহিত, জয়দের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *