Urvashi Rautela: 'ঋষভদা কি এসেছিল দেখতে?' রক্তারক্তি অবস্থা ঊর্বশীর,ভিডিয়ো দেখে সমালোচনার ঝড় - Bengali News | Bollywood actress Urvashi Rautela is hospitalised and got into trouble - 24 Ghanta Bangla News
Home

Urvashi Rautela: ‘ঋষভদা কি এসেছিল দেখতে?’ রক্তারক্তি অবস্থা ঊর্বশীর,ভিডিয়ো দেখে সমালোচনার ঝড় – Bengali News | Bollywood actress Urvashi Rautela is hospitalised and got into trouble

Spread the love

হাসপাতালে অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। হাসপাতালের বেডে বসে অক্সিজেন মাস্ক পরা একটি ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে রীতিমতো রক্তারক্তি কাণ্ড ঘটেছে। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন,”আমার জন্য প্রার্থনা করুন।” কিন্তু কী হয়েছে অভিনেত্রীর? ঊর্বশীর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে তাঁর আঙুল কেটে রক্ত ঝরছে। তবে খুব যে বাড়াবাড়ি হয়েছে তেমনটা নয়। সেটা তাঁর ভিডিয়ো দেখলেই বোঝা যাচ্ছে। তাই উল্টে প্রার্থনার বদলে নায়িকাকে রীতিমতো কটাক্ষের মুখেই পড়তে হয়েছে। নানা ধরনের নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে তাঁর পোস্ট।

কেউ লিখেছেন,”একটু হলুদ লাগিয়ে দিলেই ঝামেলা মিটে যেত।” আবার কেউ লিখেছেন,”আপনি দেশের প্রথম মহিলা যে এত ছোট কারণে হাসপাতালে ভর্তি হলেন।” আবার কেউ লিখেছেন, “ঋষভদা কি আপনাকে দেখতে এল?” কেউ মজা করে লিখেছেন, ‘২ টাাক দিয়ে ব্যন্ডেড কিনলেন ঝামেলা মিটে যেত।’ তবে শুধুই কি এই আঙুল কাটার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি? তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য,কয়েক দিন আগে অন্য একটি কারণে আলোচনায় উঠে এসেছিল অভিনেত্রীর নাম। হয়েছিল একটি ভাইরাল ভিডিয়ো।

এই খবরটিও পড়ুন

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে স্নানঘরে স্নানের জন্য পোশাক খোলার প্রস্তুতি নিচ্ছেন উর্বশী রাউতেলার মতো দেখতে এক মহিলা। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভিনাইন বাংলা) বিভিন্ন পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এর পরেই শুরু আলোচনা। এমন কুৎসিত কাজ করল কে? অভিনেত্রীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে কে? ভিডিয়োটি ২৩ সেকেন্ডের। তাতে দেখা যাচ্ছে হলুদ রঙের এক সালোয়ার কামিজ পরে স্নানঘরে ঢুকছেন অভিনেত্রী। এর পরেই এক এক করে পোশাক খুলতে শুরু করেন তিনি। ব্যস, এর পরেই বন্ধ হয়ে যায় ভিডিয়ো। এ নিয়ে যখন চলছে মাতামাতি তখন নেটিজেনদের একাংশের নজর এড়ায়নি উর্বশীর গলার মঙ্গলসূত্রটি। তিনি বিবাহিত নন। তাহলে মঙ্গলসূত্র কোথা থেকে এল? প্রশ্ন তুলেছেন তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *