Rakesh Pal: প্রয়াত ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি রাকেশ পাল – Bengali News | Director General of Indian Coast Guard Rakesh Pal passed away in Chennai on Sunday
প্রয়াত ভারতীয় কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল রাকেশ পাল।
নয়া দিল্লি: প্রয়াত হলেন ভারতীয় কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল রাকেশ পাল। রবিবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। গত বছর ১৯ জুলাই ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি পদে বসেন রাকেশ পাল। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ২৫তম ডিরেক্টর জেনারেল ছিলেন তিনি। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শোকপ্রকাশ করে এক্স হ্য়ান্ডেলে লেখেন, ‘চেন্নাইয়ে আজ প্রয়াত হয়েছেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি রাকেশ পাল। তিনি এক যোগ্য নেতা, যাঁর নেতৃত্বে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দৃঢ়তার সঙ্গে উপকূল নিরাপত্তায় ভূমিকা পালন করে এসেছে। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’
জানা গিয়েছে, এদিন অসুস্থ হওয়ার পর সঙ্গে সঙ্গে রাকেশ পালকে চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি তাঁকে। দিল্লিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।
Deeply saddened at the untimely demise of Shri Rakesh Pal, DG, Indian Coast Guard in Chennai today. He was an able and committed officer under whose leadership ICG was making big strides in strengthening India’s maritime security. My heartfelt condolences to his bereaved family.
— Rajnath Singh (@rajnathsingh) August 18, 2024
বিস্তারিত আসছে…