Raninagar: স্বামী-স্ত্রী বিছানায় শুয়ে, হঠাৎই কানে এল বিকট শব্দ... মধ্যরাতে রানিনগরে হুলুস্থুল - Bengali News | 40 year old man killed as bomb explodes at raninagar - 24 Ghanta Bangla News
Home

Raninagar: স্বামী-স্ত্রী বিছানায় শুয়ে, হঠাৎই কানে এল বিকট শব্দ… মধ্যরাতে রানিনগরে হুলুস্থুল – Bengali News | 40 year old man killed as bomb explodes at raninagar

Spread the love

কান্নায় ভেঙে পড়েছেন দিদি।Image Credit source: TV9 Bangla

মুর্শিদাবাদ: বোমা ফেটে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের রানিনগরে। নিহতের নাম আইনুল হক (৪০)। সূত্রের খবর, রাতের অন্ধকারে বাগানের ভিতর বোমা বাঁধা চলছিল। এদিকে সেখান থেকেই ওই যুবককে উদ্ধার করা হয়। রানিনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকার লোকজনের দাবি, গভীর রাতে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যান তাঁরা। সেখানে গিয়ে দেখেন একজন পড়ে আছেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাঁচানো যায়নি। নিহতের দিদির দাবি, তাঁর ভাইকে ফোন করে কেউ ডেকে নিয়ে যায়। রাত ৩টে নাগাদ তাঁরা জানতে পারেন ভাই মারা গিয়েছে।

স্থানীয় বাসিন্দা গোলাম মোর্তাজা বলেন, “রাত ১০টা ২০ নাগাদ আমি একটা শব্দ পাই। স্ত্রীরও কানে যায়। আমরা দু’জনই তখন আধঘুমে। আমি আবার বললাম টায়ার ফাটল বোধহয়। কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি আমরা। রাত তখন প্রায় ২টো আড়াইটে বাজে। বাড়ির বাইরে লোকজনের কথা শুনি। এরপরই জানতে পারি একটা ছেলে মারা গিয়েছে। বোমায় পা উড়ে গিয়েছে।”

এই খবরটিও পড়ুন

সবিস্তারে আসছে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *