Diamond Harbour: এসইউসিআইয়ের বনধে ডায়মন্ড হারবারে রেল পরিষেবা ব্যাহত - Bengali News | SUCI bandh disrupts train services in diamond harbour route - 24 Ghanta Bangla News
Home

Diamond Harbour: এসইউসিআইয়ের বনধে ডায়মন্ড হারবারে রেল পরিষেবা ব্যাহত – Bengali News | SUCI bandh disrupts train services in diamond harbour route

Spread the love

দক্ষিণ ২৪ পরগনা: আরজি করকাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ্ ডেকেছে এসইউসিআই। শুক্রবার সকাল ৬টা থেকে এসইউসিআইয়ের ডাকা বনধ্ চলছে। মিশ্র প্রতিক্রিয়া জেলাগুলিতে। প্রভাব পড়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন লাইনে।

গত ১৪ অগস্ট আরজি করে একদল দুষ্কৃতী তাণ্ডব চালায়। হাসপাতালে ভাঙচুর থেকে পুলিশের উপর হামলা, এমনকী বাদ যাননি সাংবাদিকরাও। আরজি করে ভাঙচুরের ঘটনায় এখনও অবধি ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা জুড়ে মিশ্র প্রভাব বনধের। তবে প্রভাব পড়েছে রেলপথে। ভোর থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়েছে। ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুরে রেলের তারে কলাপাতা ফেলায় ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *