Santunu Sen: RG Kar-নিয়ে মন্তব্য় করার খেসারত? মুখপাত্র পদ থেকে সরে গেলেন শান্তনু – Bengali News | Santunu Sen: Shantanu Sen Removed from TMC Spokesperson Post Amid RG Kar Controversy
শান্তনু সেন, তৃণমূল নেতাImage Credit source: x handel
কলকাতা: দলের মুখপাত্র পদ থেকে সরানো হল শান্তনু সেনকে। সম্প্রতি আরজি কর ইস্যুতে মন্তব্য করেছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। সেখানকার পড়াশোনা রসাতলে গিয়েছে বলে মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে। আরজি কর ইস্যুতে মুখ খোলায় কি খেসারত দিতে হল শান্তনুকে? উঠছে প্রশ্ন। তবে, তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, দল মনে করেছে তাই সরিয়ে দেওয়া হয়েছে। জয়প্রকাশ মজুমদার বলেন, “তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা রয়েছে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
বিস্তারিত আসছে…