ভ্যালেন্টাইন্স ডে-তে কাকে I Love You বললেন শেহনাজ? জল্পনা ফিরলেন সিদ্ধার্থ - Bengali News | Shehnaaz Gill drops ‘Baby I Love You’;‘ for whom - 24 Ghanta Bangla News
Home

ভ্যালেন্টাইন্স ডে-তে কাকে I Love You বললেন শেহনাজ? জল্পনা ফিরলেন সিদ্ধার্থ – Bengali News | Shehnaaz Gill drops ‘Baby I Love You’;‘ for whom

Spread the love

‘মুভ অন করে গিয়েছি’– শেহনাজ গিলের এই মন্তব্যেই একসময় তোলপাড় সোশ্যাল মিডিয়া। কটাক্ষ, মিম কিছুরই খামতি নেই। নেটপাড়ার একটা বড় অংশের প্রশ্ন ‘কী করে?’ শেহনাজের প্রথম বড় ব্রেক ‘কিসি কি ভাই কিসি কি জান’-এর হাত ধরে সিনেপাড়ায় প্রবেশ করেন তিনি। সলমন খানের ছবিতে কাজ করছেন, তাঁর কাছে বিষয়। সেই ছবির ট্রেলার লঞ্চে সলমনের পেছনেই দাঁড়িয়ে ছিলেন শেহনাজ। হঠাৎই সলমন তাঁকে বলেছিলেন, “মুভ অন করে যাও” অর্থাৎ অতীত ভুলে জীবনে এগিয়ে যাওয়ারই পরামর্শ দিতে দেখা যায় তাঁকে। শেহনাজও উত্তর দেন, “করে গিয়েছি”। আর তাতেই খাপ্পা একাংশ। কাঠগড়ায় শেহনাজকে দাঁড় করিয়ে তাঁদের প্রশ্ন, “কী করে সিদ্ধার্থকে ভুলে গেলেন?”

তবে সত্যি কি ভুলে গিয়েছেন। একবার এক সাক্ষাৎকারে শেহনাজ গিলকে বলতে শোনা গিয়েছিল, নাহ, তিনি ভাল আছেন এটা সাধারণ মানুষ মনে করে থাকতে পারেন, তবে কোথাও গিয়ে যেন তিনি ভাল নেই, বা তিনি মনে মনে আজও সিদ্ধার্থের স্মৃতি আগলে রয়েছেন, তা স্পষ্ট করে দিলেন। সিদ্ধার্থ শুক্লা, যাঁর জীবনের সঙ্গে শেহনাজ জড়িয়ে যাওয়ার পরই পাল্টে গিয়েছিলস সমস্ত সমীকরণ। তবে সেই শেহনাজের সেলেব হয়ে ওঠা দেখা হল না সিদ্ধার্থের। এবার ভ্যালেন্টাইন্স ডে-তে নাম উল্লেখ না করে, ভালবাসার কথা জানালেন শেহনাজ। যা দেখে নেটিজ়েনদের একাংশের মত, এই বার্তা সিদ্ধার্থ শুক্লার জন্যই।

প্রসঙ্গত, এর আগে তাঁর নাম জড়ায় আরও এক সহঅভিনেতার সঙ্গে। তিনি রাঘব জুয়াল। যে ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছে শেহনাজ গিল ওই ছবিতেই তাঁর সহঅভিনেতা রাঘব। গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাঘবের সঙ্গেই নাকি রোম্যান্স ঘন হয়েছে তাঁর। এমনকি তাঁর একসঙ্গে চুপিসারে ঘুরতেও গিয়েছেন বলে শোনা যায়। এ নিয়ে মুখ খুলেছিলেন শেহনাজ। মুখ খোলা শুধু নয়, বরং বলা ভাল, সাংবাদিকের প্রশ্নে রীতিমতো রেগে গিয়েছিলেন তিনি। দুজন বিপরীত লিঙ্গের মানুষ কথা বললেই কি প্রেম হয়ে যায়? ছুড়েছিলেন পাল্টা প্রশ্নও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *