Duleep Trophy: বোর্ডের তারকা প্রেম কমল না, দলীপে ছুটি বিরাট-রোহিতের - Bengali News | Rohit Sharma and Virat Kohli rested from the Duleep Trophy 2024 25 - 24 Ghanta Bangla News
Home

Duleep Trophy: বোর্ডের তারকা প্রেম কমল না, দলীপে ছুটি বিরাট-রোহিতের – Bengali News | Rohit Sharma and Virat Kohli rested from the Duleep Trophy 2024 25

বোর্ডের তারকা প্রেম কমল না, দলীপে ছুটি বিরাট-রোহিতেরImage Credit source: X

কলকাতা: দলীপ ট্রফির দামামা বেজে গিয়েছে। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল এ বার দলীপে অ্যাকশনে দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma)। এ বার বোর্ডের পক্ষ থেকে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তা দেখার পর থেকে ভারতীয় ক্রিকেট প্রেমীরা খুঁজতে শুরু করেন দুটো নাম। রোহিত ও বিরাটকে অনেক খুঁজেও দলীপ ট্রফির (Duleep Trophy) ৪ টিমের স্কোয়াডে দেখা যায়নি। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট-রোহিত। ক্রিকেট মহলে বলাবলি হচ্ছিল, গৌতম গম্ভীরের জমানায় তারকা ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিতে হবে। কিন্তু দলীপের স্কোয়াড ঘোষণা হতেই দেখা গেল অন্য ছবি। বোর্ডের তারকা প্রেম কমল না।

বরাবর বলা হয়, ভারতীয় ক্রিকেটে তারকাপ্রীতির প্রবণতা রয়েছে। দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটারও এ কথা বলেছেন। এ বার গম্ভীর জমানাতেও যেন তারই আঁচ মিলল। দলীপে ছুটি পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আগেই শোনা গিয়েছিল, জসপ্রীত বুমরাকে দলীপে দেখা যাবে না। ভারতীয় টিম ম্যানেজমেন্ট বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের নামও দলীপ ট্রফির ৪ টিমের স্কোয়াডে দেখা যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *