নয়া দিল্লি: ১৫ অগস্ট, বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হবে ৭৮তম স্বাধীনতা দিবস। লাল কেল্লায় তেরঙা পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সকাল সাড়ে ৭টায় স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এই ভাষণ একাধিক প্লাটফর্মে সরাসরি দেখানো হবে। আপনি সহজেই এটি লাইভ দেখতে পারেন। প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতার লাইভ স্ট্রিমিংও করা হবে। […]