Duleep Trophy: ঘরোয়া ক্রিকেটে কামব্যক ঈশানের, দলীপে ক্যাপ্টেন শুভমন-ঋতুরা; কেমন হল চার টিম? – Bengali News | Ishan Kishan going to returns in Domestic Cricket with Duleep Trophy
Duleep Trophy: ঘরোয়া ক্রিকেটে কামব্যক ঈশানের, দলীপে ক্যাপ্টেন শুভমন-ঋতুরা; কেমন হল চার টিম?Image Credit source: X
কলকাতা: ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট দলীপ ট্রফি। বোর্ডের পক্ষ থেকে এ বারের দলীপ ট্রফির প্রথম পর্বের জন্য স্কোয়াড ঘোষণা হয়েছে। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে কামব্যাক হতে চলেছে ঈশান কিষাণের। দলীপে দেখা যাবে তাঁকে। অবশ্য তার আগে ঘরোয়া ক্রিকেটে বুচি বাবু টুর্নামেন্টের হাত ধরে ফিরছেন ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার। দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে রয়েছেন। এ বছরই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন ঈশান। রঞ্জিতে খেলায় অনীহার জন্য বোর্ড তাঁকে শাস্তি দিয়েছিল। এ বার ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করতে পারলে, ফের ঈশান জাতীয় দলে ফিরতে পারেন। দলীপে টিম-ডি-তে রয়েছেন ঈশান কিষাণ। ওই টিমকে নেতত্ব দেবেন শ্রেয়স আইয়ার। কেমন হল দলীপ ট্রফির চার টিম? নেতৃত্ব দেবের কারা? টিমে সুযোগই পেলেন কারা? জেনে নিন বিস্তারিত।
বিস্তারিত আসছে…