R G Kar: ‘ঠোঁটে, গালে, গলায় মার্ক’, আরজি করের মহিলা চিকিৎসকের দেহ দেখে কী বললেন ফরেনসিক কর্তা? – Bengali News | R g kar ‘Lip, cheek, throat mark’, what did the forensic officer say after seeing the body of the female doctor of RG Kar?
আরজি কর হাসপাতালে ফরেনসিক টিম Image Credit source: TV9 Bangla
কলকাতা: চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকের মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে তপ্ত আরজিকর। বাইরে চলছে লাগাতর বিক্ষোভ। দেহ নামাতে বাধা চিকিৎসকদের। উঠছে ধর্ষণ করে খুনের অভিযোগ। তার মধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা প্রাথমিক তদন্তের পর দিলেন বিস্ফোরক তথ্য। ফরেনসিক টিমের কথায়, মহিলা চিকিৎসকের গলায়, ঠোঁটে, গালে ‘মার্ক’ অর্থাৎ আঘাতের চিহ্ন রয়েছে।
আরজি করে আসা ফরেনসিক টিমের কর্তার কথায়, “আমরা যেটা দেখলাম, ঠোঁটে, গালে, গলায় মার্ক রয়েছে। দেহ চিৎ অবস্থায় ছিল, শোয়ানো ছিল। আমরা যখন গিয়েছিলাম, দেহ পুরো কভার ছিল।” দেহে পোশাক না থাকার একটা অভিযোগ উঠছে। সে বিষয়ে ফরেনসিক কর্তা বলেন, “চাদর চাপা ছিল। আমরা তো চাদর সরিয়ে দেখিনি। তাই পোশাক ছিল কিনা, তা বলা যাচ্ছে না।”
প্রথম থেকেই ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে তপ্ত হচ্ছে আরজি করের পরিস্থিতি। বৃহস্পতিবার নাইট ডিউটি ছিল ওই চিকিৎসকের। শুক্রবার সকাল সাড়ে ১১টার সময়ে হাসপাতালের সেমিনার রুম থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ডিনের নেতৃত্বে তৈরি হয়েছে তদন্ত কমিটি। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ছাত্রী পানিহাটির বাসিন্দা। তাঁকে দেখতে হাসপাতালে যান বিধায়ক নির্মল ঘোষ। তিনি বিস্ফোরক দাবি করেন। তাঁর বক্তব্য, ‘ব্রুটালি খুন করা হয়েছে।’ এই মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।