Doctor's Death: 'ব্রুটালি মার্ডার' করা হয়েছে মহিলা চিকিৎসককে, দেহ দেখে বেরিয়েই বললেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ - Bengali News | RG Kar Lady doctor's death, TMC MLA Nirmal Ghosh claims, she is brutally murdered - 24 Ghanta Bangla News
Home

Doctor’s Death: ‘ব্রুটালি মার্ডার’ করা হয়েছে মহিলা চিকিৎসককে, দেহ দেখে বেরিয়েই বললেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ – Bengali News | RG Kar Lady doctor’s death, TMC MLA Nirmal Ghosh claims, she is brutally murdered

আরজি কর-কাণ্ডে মুখ খুললেন বিধায়কImage Credit source: TV9 Bangla

কলকাতা: আর জি করে মেডিক্যালের ছাত্রী তথা জুনিয়র চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সকাল থেকেই উঠে আসছে একাধিক প্রশ্ন। নাইট ডিউটি চলাকালীন বিশ্রাম নেওয়ার জন্য যে ঘরে গিয়েছিলেন, সেই ঘর থেকেই সকালে উদ্ধার হয়েছে মহিলা চিকিৎসকের দেহ। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে হাসপাতালে। কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করেছেন চিকিৎসকেরা। এবার বিস্ফোরক দাবি করলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তাঁর দাবি, খুন করা হয়েছে ওই চিকিৎসককে।

মৃত চিকিৎসক উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা। খবর পেয়ে শুক্রবার হাসপাতালে যান পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। ভিতরে গিয়ে চিকিৎসক ও মৃতার সহপাঠীদের সঙ্গে কথা বলেন তিনি। বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সবার দাবি মেনেই ময়নাতদন্ত করা হচ্ছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুরো প্রক্রিয়া চলছে। তবে খুন যে হয়েছে, সে ব্যাপারে প্রায় নিশ্চিত বিধায়ক।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *