Vinesh Phogat: ক্ষমা করে দিও, আমার সব সাহস শেষ… কুস্তি থেকে অবসর ঘোষণা বিনেশ ফোগাটের – Bengali News | Vinesh Phogat announced retirement from Wrestling after Paris Olympics disqualification
Vinesh Phogat: ক্ষমা করে দিও, আমার সব সাহস শেষ… কুস্তি থেকে অবসর ঘোষণা বিনেশ ফোগাটেরImage Credit source: PTI
কলকাতা: বিনেশ ফোগাটকে নিয়ে তোলপাড় চলছে ভারতীয় ক্রীড়ামহলে। মঙ্গলবার তিনি প্যারিস অলিম্পিকে মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে ওঠেন। সেই রাতেই তাঁর ২কেজি ওজন বেড়ে যায়। রাতভর ওজন কমানোর চেষ্টা করে যান বিনেশ। বুধবার সকালে তাঁর ওজন দাঁড়ায় ৫০ কেজি ১০০ গ্রাম। ওই বাড়তি ১০০ গ্রাম ওজনের জন্য তাঁকে অলিম্পিক থেকে বাতিল করা হয়। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়শেন সব চেষ্টা করে বিনেশকে যাতে ফাইনালে নামার সুযোগ দেওয়া হয়। কিন্তু লাভের লাভ হয়নি। বুধবার গভীর রাতে জানা যায়, কোর্ট অব আরবিট্রেশনে আবেদন করেছেন বিনেশ ফোগাট। হরিয়ানার মেয়ের আবেদন পরিস্থিতির বিচার করে তাঁকে যাতে যুগ্মভাবে রুপোজয়ী ঘোষণা করা হয়। আজ অর্থাৎ বৃহস্পতিবার অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে। তার আগেই সকলকে অবাক করে ভারতীয় সময় ভোর ৫.১৭ মিনিটে কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন বিনেশ ফোগাট।
বিস্তারিত আসছে…