IND W vs ENG W: নাইটের সেঞ্চুরি, দীপ্তির ৪ উইকেট; রেকর্ড রান তাড়ায় সফল হলে জিতবে হ্যারির ভারত - Bengali News | England Women's team set 289 runs target against India Women in ICC Women's World Cup - 24 Ghanta Bangla News
Home

IND W vs ENG W: নাইটের সেঞ্চুরি, দীপ্তির ৪ উইকেট; রেকর্ড রান তাড়ায় সফল হলে জিতবে হ্যারির ভারত – Bengali News | England Women’s team set 289 runs target against India Women in ICC Women’s World Cup

নাইটের সেঞ্চুরি, দীপ্তির ৪ উইকেট; রেকর্ড রান তাড়ায় সফল হলে জিতবে হ্যারির ভারত

আইসিসি মেয়েদের ওডিআই বিশ্বকাপে (ICC Women’s World Cup) পর পর দুটো ম্য়াচ হেরে বিপাকে ভারতের (India) মেয়েরা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। আজ উইমেন্স ইন ব্লুর প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। এই ম্যাচ যে বেশ কঠিন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। টস ভাগ্য এ ম্যাচে সঙ্গ দেয়নি ভারতের। ন্যাট সেভিয়াক ব্রান্ট প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। হেদার নাইটের ১০৯ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ইংল্যান্ড প্রথম ইনিংসে তোলে ২৮৮ রান। এই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এগোতে হলে ভারতকে রেকর্ড রান তাড়া করতে হবে।

সবচেয়ে বেশি রান তাড়া করতে পারলে জিতবে ভারত

এর আগে ভারতের মেয়েরা ওডিআইতে যে সকল ম্যাচ রান তাড়া করে জিতেছে, তার মধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া। ২০২১ সালে ২৬৪ রান তাড়া করে জেতে ভারত। আর আজ ইংলিশব্রিগেডকে হারাতে হলে টিম ইন্ডিয়াকে তুলতে হবে ২৮৯ রান।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *