Bangladesh in India: ১৯৭১ সালে পুড়ে যাওয়া গ্রাম থেকে জন্ম! ভারতেই রয়েছে অন্য ‘বাংলাদেশ’ – Bengali News | There is a Bangladesh in India too, visit to this hidden gem of Kashmir
উলার হ্রদ, ঝর্ণা, পর্বতে ঘেরা এই ছোট্ট পাহাড়ি গ্রামে চাইলে ঘুরে আসতে পারেন আপনারাও। মাছ ধরা, বোটিং-এর মতো আকর্ষণ পর্যটকদের আনাগোনার অন্যতম বড় কারণ। আর আপনি যদি হন পাখিপ্রেমী বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তা হলে এই স্থান আপনার ভাল লাগতে বাধ্য। কারণ এই মনোরম পরিবেশ শুধু পর্যটকদের নয়, পাখিদেরও অন্যতম পছন্দের জায়গা। তাই কাশ্মীর ঘুরতে গেলে এই ছোট্ট বাংলাদেশে ঢুঁ মারতে ভুলবেন না কিন্তু।