Aditi Munshi: অগ্নিগর্ভ বাংলাদেশ, চলছে হামলা-লুঠতরাজ! এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিলেন অদিতি মুন্সী – Bengali News | Aditi munshi: Artist Aditi Munshi canceled the program due to the current situation in Bangladesh
বড় সিদ্ধান্ত অদিতির Image Credit source: TV9 Bangla
কলকাতা: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনুষ্ঠান বাতিল করলেন শিল্পী অদিতি মুন্সি। আপাতত বাংলাদেশে আর কোনও অনুষ্ঠানে যাবেন না তিনি। দ্রুত পরিস্থিতি পরিবর্তন হয়ে শান্তি ফিরে আসুক বাংলাদেশে, চাইছেন গায়িকা-বিধায়ক। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে তিনটি অনুষ্ঠান ছিল অদিতির। সে গুলো বাতিল করেছেন শিল্পী। যে ঘটনা বাংলাদেশে ঘটেছে তা নিয়ে মন খারাপ তাঁর।
অতীতেও বাংলাদেশে একাধিকবার অনুষ্ঠান করতে গিয়েছেন অদিতি। সেই সব অনুষ্ঠানে যেভাবে অতিথিদের আপ্যায়ন করা হয়েছে, তা মনে রাখার মতো, জানাচ্ছেন শিল্পী। ওপার বাংলার দ্রুত শান্তি ফিরে আসার প্রার্থনা করেছেন অদিতি। এখন প্রার্থনা রাজারহাট গোপালপুর বিধানসভার তৃণমূল বিধায়কের।