Oolong Tea: নিয়মিত চাইনিজ চা খান, কমবে মেদ দূরে থাকবে ডায়াবেটিস - Bengali News | Drink Chinese Oolong tea for better health - 24 Ghanta Bangla News
Home

Oolong Tea: নিয়মিত চাইনিজ চা খান, কমবে মেদ দূরে থাকবে ডায়াবেটিস – Bengali News | Drink Chinese Oolong tea for better health

Spread the love

চা না হলে শুরুই হয় না দিনের। কে পছন্দ করেন দুধ, চা কেউ আবার লিকার চা বা লাল চা। কেউ আবার খান চিনি ছাড়া গ্রিন টি। আবার কাজের ফাঁকেও এনার্জি পেতে সেই ভরসা চা। চা খেলে কেবল আরাম পাওয়া যায় সেই রকম নয়। বরং অনেক গুণাগুণ রয়েছে চায়ের। একেক রকম চায়ের একেক রকম স্বাদ, আবার নানা গুণাগুণ রয়েছে।

তবে সাধারণ দুধ চা, বা লিকার চা তো অনেক হল। এবার একটু চেখে দেখুন, বিশেষ এই চাইনিজ চা। আবার এই চা ওলং চা নামেও পরিচিত। সাধারণ চায়ের থেকে এর গুণাগুণ বেশি।

এই চা অ্যান্টিঅক্সিড্যান্ট ভর্তি। থেফ্লাভিন এবং থ্যারুবিগিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ ওলং টি ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে। কোষের ক্ষতি কমায় এবং ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। ওজন কমাতেও বিশেষ উপকারী এই চা। ওলং চায়ের ক্যাটেচিন এবং ক্যাফেইন, বিপাক এবং ফ্যাট বার্ন করার জন্য একসঙ্গে কাজ করে। স্বাস্থ্যকর ডায়েট এবং জীবনযাত্রা বজায় রেখে এই চা নিয়ম করে দিনে একবার খেতেই পারেন।

রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে এই চায়ের ভূমিকা অনেক। এই চা ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণ পদ্ধতি উন্নত করে। হজমের সমস্যাতেও বেশ উপকারী এই ওলং টি। এটি উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *