Electoral Bond Probe: নির্বাচনী বন্ড কি সত্যিই ছিল কেলেঙ্কারি? তদন্ত নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের – Bengali News | Supreme Court rejects SIT probe into electoral bonds scheme
নয়া দিল্লি: নির্বাচনী বন্ড অনুদান দিয়ে কি বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক দলগুলির মধ্যে কোনও বোঝাপড়া হয়েছিল? এর তদন্ত চেয়ে আদালতের নজরাধীনে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করার আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, এই আদেশ দেওয়ার সময় এখনও আসেনি এবং এটা করা আদালতের পক্ষে উপযুক্তও হবে না। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, কেন্দ্রীয় সরকারের ইলেক্টোরাল বন্ড প্রকল্পটি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল এই প্রকল্পটি ‘অসাংবিধানিক’। একই সঙ্গে আদালত পর্যবেক্ষণ করেছিল, এই প্রকল্পে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ক্ষমতাসীন দলের মধ্যে গোপন সংঝোতা করার জায়গা রয়েছে। বিরোধী দলগুলিও পরবর্তী সময়ে মোদী সরকারের বিরুদ্ধে বন্ডে অনুদান নিয়ে বিভিন্ন সংস্থাকে বিভিন্ন সরকারি প্রকল্পের বরাত পাইয়ে দিয়েছে বলে অভিযোগ করেছিল।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।