স্নানঘরে ২৩ সেকেন্ডের ক্লিপ ভাইরাল! কে দায়ী? মুখ খুললেন উর্বশী - Bengali News | Urvashi Rautela’s Bathroom Video Row: ‘Upset’ she is - 24 Ghanta Bangla News
Home

স্নানঘরে ২৩ সেকেন্ডের ক্লিপ ভাইরাল! কে দায়ী? মুখ খুললেন উর্বশী – Bengali News | Urvashi Rautela’s Bathroom Video Row: ‘Upset’ she is

Spread the love

দিন কয়েক আগেই অভিনেত্রী উর্বশী রাউতেলার এক ভিডিয়ো ভাইরাল হয়। যে ভিডিয়োতে দেখা গিয়েছিল (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভিনাইন বাংলা) বাথরুমে স্নানের জন্য পোশাক খুলছেন তিনি! হইহই ওঠে সামাজিক মাধ্যম জুড়ে। এই প্রথম ওই ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন উর্বশী। কার দিকে অভিযোগ তাঁর?

উর্বশী জানান, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তা আদপে তাঁর বাস্তব জীবনের নয়। তাঁর ছবি ‘ঘুষপেঠিয়া’র অংশ। তবে তাঁর দাবি, কী করে ভাইরাল হল তা তিনি জানেন না। তাঁর কথায়, “যখন ক্লিপটি ভাইরাল হয়, তখন আমার ভীষণ খারাপ লেগেছিল। আমি চাই না কোনও মেয়ের সঙ্গে এরকম হোক।” কে করেছিল এই কাজ? উর্বশী জানান, তাঁর ধারণাই নেই। তবে ভিডিয়ো ভাইরাল হওয়ার পর অভিযোগের আঙুল উঠেছিল তাঁর দিকেই। অনেকেই দাবি করেছিলেন প্রচারের জন্য নিজেই এমন কাজ করেছেন উর্বশী। যদিও অভিনেত্রী সে দাবি মানতে চাননি।

২৩ সেকেণ্ডের ওই ক্লিপে কী ছিল? হলুদ রঙের এক সালোয়ার কামিজ পরে স্নানঘরে ঢুকছেন অভিনেত্রী। এর পরেই এক এক করে পোশাক খুলতে শুরু করেন তিনি। ব্যস, এর পরেই বন্ধ হয়ে যায় ভিডিয়ো। প্রসঙ্গত, দিন কয়েক আগে সিনেমার সেটেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তাঁর টিম জানায়, এক অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে হাড় ভেঙেছে তাঁর। হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। হয় অস্ত্রোপচারও। তবে এখন ভাল আছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *