আচমকা নাক দিয়ে গলগল করে রক্তপাত, ভিজে গেল জামা, হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী - Bengali News | Union minister HD Kumaraswamy hospitalised in Bengaluru after his nose starts bleeding - 24 Ghanta Bangla News
Home

আচমকা নাক দিয়ে গলগল করে রক্তপাত, ভিজে গেল জামা, হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী – Bengali News | Union minister HD Kumaraswamy hospitalised in Bengaluru after his nose starts bleeding

Spread the love

সাংবাদিক সম্মেলনে নাক দিয়ে গলগলিয়ে রক্তImage Credit source: ANI

বেঙ্গালুরু: সাংবাদিক সম্মেলন করছিলেন। আচমকাই গল গল করে রক্ত ঝরতে শুরু করল নাক থেকে। রবিবার রাতে হাসপাতালে ভর্তি করতে হল কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী। তৃতীয় মোদী সরকারে ভারী শিল্প ও ইস্পাত দফতরের দায়িত্ব নিয়েছেন তিনি। দফতরের একটি বিষয় নিয়েই সাংবদিক সম্মেলন করতে বসেন তিনি। আচমকাই রক্তপাত হতে শুরু করে। তাঁর সাদা জামাতেও রক্তের ছিটে লাগে। একটি রুমাল নাকে চেপে ধরতে দেখা যায় জেডি(এস) নেতাকে। রুমালটিও ভিজে যায় রক্তে। ওই অবস্থাতেই তাঁকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে তাঁর নাক দিয়ে রক্তপাত হল, তা এখনও জানা যায়নি।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *