Jalpaiguri: কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে 'খুন', গ্রেফতার ৫ - Bengali News | Congress worker tied to a tree and beaten to 'murder', 5 arrested in Moynaguri - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে ‘খুন’, গ্রেফতার ৫ – Bengali News | Congress worker tied to a tree and beaten to ‘murder’, 5 arrested in Moynaguri

Spread the love

কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগImage Credit source: TV9 Bangla

জলপাইগুড়ি: কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে মারধর করে খুনের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল ও বিজেপি। ঘটনাকে ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ির ময়নাগুড়ি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মানিক রায়। তিনি ময়নাগুড়ি কলোনির বাসিন্দা বলে জানা গিয়েছে। পুরনো বিবাদের জেরে ওই কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত ধৃত ৫।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মানিককে এলাকার বেশ কয়েকজন তুলে নিয়ে যান। অভিযোগ, গ্রামের পাশেই একটা  গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মানিককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি তৃণমূল,বিজেপির।পুরনো বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা বলে দাবি নেতৃত্বের।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *