NEET Row: ফের পরীক্ষা দিতে হবে না চব্বিশের নিট পরীক্ষার্থীদের, রায় সুপ্রিম কোর্টের – Bengali News | There will be no re test for the 2024 NEET UG exam, said Supreme Court
ফের পরীক্ষার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: ২০২৪ সালের নিট পরীক্ষা পুনরায় নেওয়া হবে না। ফের পরীক্ষার দাবি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত জানায়, এমন কোনও তথ্য পাওয়া যায়নি যে প্রশ্নফাঁসের জেরে পরীক্ষার উপর ব্যাপক প্রভাব পড়েছে। সুপ্রিম কোর্টের সিবিআই এদিন জানায়, ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং বিহারের পটনাতে প্রশ্নফাঁসের জেরে ১৫৫ জন পরীক্ষার্থী লাভবান হয়েছেন। এবছর নিট দিয়েছিলেন প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী। সিবিআইয়ের সওয়ালের পরই চব্বিশের নিট পরীক্ষা পুনরায় নেওয়ার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
বিস্তারিত আসছে…