CM Mamata Banerjee on Durga Puja: ক্লাবগুলিকে পুজোর অনুদান আরও বাড়লেন মমতা, মকুব সব কর - Bengali News | CM Mamata Banerjee Doing Meeting To Clubs In West bengal For Durga Puja 2024 - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee on Durga Puja: ক্লাবগুলিকে পুজোর অনুদান আরও বাড়লেন মমতা, মকুব সব কর – Bengali News | CM Mamata Banerjee Doing Meeting To Clubs In West bengal For Durga Puja 2024

মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

হাতে আর ৭৬ দিন। তারপরই এসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অক্টোবরের ৯ তারিখ দেবীর বোধন, মহাষষ্ঠী। পুজোর প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছেন পুজোর উদ্যোক্তারা। এই আবহে আজ পুজোর কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকাল ৪টে থেকে এই বৈঠক শুরু হয়। বিভিন্ন ক্লাব সংগঠনকে নিয়ে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে রয়েছেন মুখ্যসচিব বিপি গোপালিকা, পুলিশ কমিশনার রাজীব কুমার।

আজ বৈঠকে কী বললেন মুখ্যমন্ত্রী? এক নজরে সবটা (সর্বশেষ তথ্য উপরে)

  1. মমতা: ক্লাবগুলো বলব মহিলাদের ভলেন্টিয়ার্স করুন। ভাল কাজ করে। ছোট ছোট পড়ুয়াদের কাজে লাগান। ওরা চেষ্টা করেন অতিথিদের নিয়ে যাওয়ার। তবে অতিথিদের জন্য বিশেষ আয়োজন করা মানে সাধারণকে আটকে দেওয়া নয়। আমি ভিআইপি কার্ডের বিরুদ্ধে। যাঁরা ভিআইপি তাঁরা গাড়ি হাকিয়ে চলে যাবেন। আর সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াবেন আমি পক্ষে নই। ভিআইপিরা চেষ্টা করব পিছনে থেকে সহায়তা করার। এত ভিড়ে ভিআইপি যাতায়াত করলে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হয়। লক্ষ রাখতে হবে কোনও রকম পদপিষ্টের ঘটনা যাতে না ঘটে।
  2. মমতা: বড় বড় ক্লাবের পুজোয় পুলিশকে নজর দিতে হবে। পাশাপাশি ক্লাবের ভলান্টিয়রর্সদের নজর রাখতে হবে। এখন তো মহালয়া থেকেই পুজোর উদ্বোধন শুরু হয়। এর জন্য আমিই দায়ী। আমারই দোষ। মহালয়ার আগের দিন থেকেই উদ্বোধন শুরু করে দিই। তাই মানুষজনও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন। পুজো সবাই ভালবাসে।
  3. মমতা: কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সম্বন্বয় রক্ষা করতে হবে। কোনও রকম ট্রাফিক মুভমেন্টে অসুবিধা না হয়। এখন জেলাগুলোও টক্কর দিচ্ছে। জেলার পুজো দেখতে গেলে ভাবতে হবে ওরা এত সুন্দর পুজো করছে। আমি ওই সময় কলকাতা পুজোর পাশাপাশি জেলার পুজোগুলি লক্ষ রাখি। এতে আমারও জ্ঞান বাড়ে।
  4. মমতা: প্রচুর পুজো হয়। দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে অনেক। বাংলায় প্রায় ৪৩ হাজারের বেশি দুর্গাপুজো ক্লাবগুলি করে। পুজো এবার আগে এসেছে। আগাম সিদ্ধান্ত নিলে অঘটন ঘটবে না। প্রশাসন সহায়তা করবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *