Budget 2024 LIVE: পেশ হবে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, সপ্তমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন – Bengali News | Union Budget 2024 25 session live updates in parliament today budget announcements nirmala sitharaman budget speech latest news in Bengali
তৃতীয়বার ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। তাঁর হাত ধরে ভারতের অর্থনীতি নতুন দিশা দেখবে, এমনই আশা সাধারণ মানুষের। আর সেই অর্থনীতির রূপরেখা কেমন হবে, তা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে ২০২৪-এর সাধারণ বাজেটে। মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে একটানা সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন তিনি, যা ভারতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। অর্থমন্ত্রীর ঝুলিতে এবার কী কী থাকছে, সেদিকেই নজর থাকবে।