Ravindra Jadeja: টিম থেকে বাদ নাকি বিশ্রামে? রবীন্দ্র জাডেজাকে নিয়ে গুঞ্জন থামালেন আগরকর – Bengali News | Ravindra Jadeja rested, not dropped from ODIs, selectors want all rounder in shape for Tests
Ravindra Jadeja: টিম থেকে বাদ নাকি বিশ্রামে? রবীন্দ্র জাডেজাকে নিয়ে গুঞ্জন থামালেন আগরকরImage Credit source: X
কলকাতা: বিরাট কোহলি, রোহিত শর্মার মতো টি-২০ বিশ্বকাপের পর কুড়ি-বিশের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ভারতীয় অলরাউন্ডার জানিয়েছিলেন, ওডিআই, টেস্ট খেলা তিনি চালিয়ে যাবেন। অবশ্য শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না তিনি। এই সফরে তিনটি টি-২০ ও ৩টি ওডিআই ম্যাচ খেলবে ভারত। সেই ওডিআই স্কোয়াডে জাডেজার নাম নেই। যা দেখে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তা হলে কি দল থেকে বাদ পড়লেন জাডেজা? এই প্রশ্নও উঠছিল। বিশেষ করে এই প্রশ্ন জোরাল হয়েছিল, কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারেতর ওডিআই স্কোয়াডে বিরাট ও রোহিতের নাম রয়েছে। তা হলে কেন জাড্ডু নেই এই সিরিজে?
ভারতের জার্সিতে কী শেষ ওডিআই ম্যাচ খেলে নিলেন জাডেজা? অনেকেই এ কথা ভাবছিলেন। শ্রীলঙ্কা সফরে তাঁকে বাদ দেওয়া হয়েছে। এমনটাও শোনা যাচ্ছিল। এ বার শ্রীলঙ্কা যাওয়ার আগে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর এক প্রেস কনফারেন্স করেছেন। তাতে আগরকর পরিষ্কার করেন, জাডেজাকে দল থেকে বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে।