Budget 2024 Live Stream: তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, দেখুন লাইভ - Bengali News | When and how to watch central finance minister Nirmala Sitharaman budget speech - 24 Ghanta Bangla News
Home

Budget 2024 Live Stream: তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, দেখুন লাইভ – Bengali News | When and how to watch central finance minister Nirmala Sitharaman budget speech

Spread the love

মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

নয়াদিল্লি: ৯ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার তিনি ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করবেন। কখন বাজেট পেশ শুরু করবেন? তাঁর বাজেট পেশ কোথায় এবং কীভাবে দেখবেন?

তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তাই, এই বাজেট ঘিরে কৌতূহল রয়েছে আমজনতার। প্রত্যাশাও অনেক। একাধিক বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাই, সাধারণ মানুষ থেকে শিল্পপতি, মঙ্গলবার সবার নজর থাকবে এই বাজেটের দিকে।

গত কয়েক বছর সাধারণ বাজেট ১ ফেব্রুয়ারি পেশ হয়েছিল। কিন্তু, এবছর লোকসভা নির্বাচন হওয়ায় ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন। সরকার গঠনের পর তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন তিনি।

টিভি৯ বাংলায় দেখুন বাজেটের লাইভ-

এইসব প্ল্যাটফর্মেও বাজেটের লাইভ দেখতে পাবেন-

  1. সংসদ টিভি
  2. দূরদর্শন
  3. সংসদ টিভি ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমে
  4. অর্থমন্ত্রকের ওয়েবসাইট লাইভ স্ট্রিম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *