বিনামূল্যে সরকারি বাসে সফর করতে মানতে হবে এই শর্ত, জুন থেকে কী ভাবে মিলবে সুবিধা? - 24 Ghanta Bangla News
Home

বিনামূল্যে সরকারি বাসে সফর করতে মানতে হবে এই শর্ত, জুন থেকে কী ভাবে মিলবে সুবিধা?

Spread the love

পয়লা জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের থেকে কোনও ভাড়া নেওয়া হবে না। গত সোমবার রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মর্মে কাজও শুরু করল রাজ্যের পরিবহণ দপ্তর। একটি নির্দেশিকা জারি করে গোটা বিষয়ে কী ভাবে শুরু হবে, কী কী উপভোক্তাদের করতে হবে তা পরিষ্কার করা হয়েছে।

বাসে মূল্যে যাতায়াতে মহিলাদের জন্য কার্ড

পরিবহণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সকল মহিলাদের একটি ‘স্মার্ট কার্ড’ (QR কোড-সহ ডিজিটাল কার্ড) দেওয়া হবে। সেই কার্ড ব্যবহার করেই মহিলারা বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

West bengal Notification

কার্ডের জন্য কী কী নথি লাগবে?

নিম্নলিখিত নথিপত্রের ভিত্তিতে উক্ত কার্ডটি প্রদান করা হবে

১) আধার কার্ড

২) ভোটার সচিত্র পরিচয়পত্র (EPIC)

৩) VB-G RAMG জব কার্ড (গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড)

৪) আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড

৫) ড্রাইভিং লাইসেন্স

৬) প্যান কার্ড

৭) ভারতীয় পাসপোর্ট

৮) ছবি-সহ পেনশন সংক্রান্ত নথিপত্র

৯) কেন্দ্রীয়/রাজ্য সরকার/রাষ্ট্রায়ত্ত সংস্থা (PSU)/পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মীদের প্রদত্ত ছবি-সহ পরিচয়পত্র

১০) স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত দাপ্তরিক পরিচয়পত্র

১১) পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত অন্য যে কোনও পরিচয়পত্র

এরকম সরকারি বৈধ নথি আবেদন পত্রের সঙ্গে গ্রহণযোগ্য হবে। এর পাশাপাশি সুবিধাভোগীর একটি সাম্প্রতিক ছবিও প্রয়োজন হবে।

কী ভাবে আবেদন করবেন?

এই প্রকল্পের সুবিধা পেতে আপনাদের সংশ্লিষ্ট এলাকার BDO বা SDO-র কাছে একটি আবেদন জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে উল্লেখিত নথি ও ছবি জমা করতে হবে।

পরিবহণ দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলাই এই সুবিধা পাবেন। রাজ্যের পরিবহণ নিগমগুলি— WBTC, NBSTC, SBSTC-র সমস্ত বাসে এই সুবিধা মিলবে। দূরপাল্লার সমস্ত রুটের সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। স্পষ্ট করা হয়েছে, স্মার্ট কার্ড হাতে না আসা পর্যন্ত মহিলারা তাঁদের যে কোনও একটি সরকারি ফটো আইডি প্রুফ অন-ডিউটি বাস কন্ডাক্টরকে দেখিয়ে ভেরিফিকেশন করাতে পারবেন। তার পরেই একটি ‘জিরো ভ্যালু টিকিট’ অথবা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন। তাতেও এই সুবিধা মিলবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *