Rinku Singh: ব্যাটিংয়ে সীমিত সুযোগ, সিরিজ সেরা ফিল্ডারের মেডেল রিঙ্কু সিংয়ের গলায় – Bengali News | Rinku Singh receives India vs Zimbabwe series best fielder award from VVS Laxman, watch video
Rinku Singh: ব্যাটিংয়ে সীমিত সুযোগ, সিরিজ সেরা ফিল্ডারের মেডেল রিঙ্কু সিংয়ের গলায়Image Credit source: BCCI
কলকাতা: গডস প্ল্যান দিয়ে শুরু, আর গডস প্ল্যানেই শেষ… রিঙ্কু সিং ভারতের ড্রেসিংরুমে এটাই বলেছেন। ‘গডস প্ল্যান বেবি’ এই ডায়ালগ এখন ভারতীয় ক্রিকেটে জনপ্রিয় হয়ে উঠেছে। নেপথ্যে রিঙ্কু সিং (Rinku Singh)। বিরাট কোহলিকেও টি-২০ বিশ্বকাপের সময় ‘গডস প্ল্যান বেবি’ বলতে শোনা গিয়েছিল। রিঙ্কু সিং যে ভারতের অন্যতম সেরা ফিল্ডার, তা বলার অপেক্ষা রাখে না। জিম্বাবোয়ে সফরে তাঁর অনবদ্য ফিল্ডিং দেখা গিয়েছে। বেশ কয়েকটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তিনি। প্রতি ম্যাচে তাঁর ফিল্ডিংয়ে অবদান সকলের নজরে পড়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে ৫ ম্যাচের টি-২০ সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। আর সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন রিঙ্কু সিং।
বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু সিংকে সেরা ফিল্ডারের মেডেল তুলে দেওয়ার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে প্রথমেই দেখা যায় শুভদীপ ঘোষ, ভারতের ফিল্ডিং কোচ কিছু বলেন। প্রথমে একটি মোবাইলে ভারতের সদ্য প্রাক্তন ফিল্ডিং কোচ টি দিলীপের একটি ভিডিয়ো বার্তা দেখান ভারতের বর্তমান ফিল্ডিং কোচ। এরপর শুভদীপ ঘোষ ঘোষণা করেন, সিরিজের সেরা ফিল্ডারের পুরস্কার পাচ্ছেন রিঙ্কু সিং। তিনি সেই মেডেল পরিয়ে দিতে বলেন, এই সিরিজে ভারতের হেড কোচ ভিভিএস লক্ষ্মণকে।
Straight from Harare! 📍
A special video message followed by the Fielding Medal 🏅 Ceremony!
Class, Smiles & Generosity All Around! ☺️
Subhadeep Ghosh 🤝 T Dilip#TeamIndia | #ZIMvIND | @VVSLaxman281 | @rinkusingh235 pic.twitter.com/GBrtU85kUF
— BCCI (@BCCI) July 15, 2024