IND vs PAK: অজি-বধ যুবরাজদের, চ্যাম্পিয়নদের খেতাব জয়ের শেষ লড়াইয়ে এ বার ভারত-পাকিস্তান - Bengali News | India Champions beat Australia Champions in WCL semi final, now India will face Pakistan in World Championship Legends final - 24 Ghanta Bangla News
Home

IND vs PAK: অজি-বধ যুবরাজদের, চ্যাম্পিয়নদের খেতাব জয়ের শেষ লড়াইয়ে এ বার ভারত-পাকিস্তান – Bengali News | India Champions beat Australia Champions in WCL semi final, now India will face Pakistan in World Championship Legends final

Spread the love

IND vs PAK: অজি-বধ যুবরাজদের, চ্যাম্পিয়নদের খেতাব জয়ের শেষ লড়াইয়ে এ বার ভারত-পাকিস্তানImage Credit source: X

কলকাতা: অজি কাঁটা উপড়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসের (World Championship Legends) ফাইনালে উঠেছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সরা। এ বার শনি-রাত হতে চলেছে জমজমাট। দীর্ঘদিন পর ২২ গজে কোনও টুর্নামেন্টের খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষা। আজ, শনিবার ভারতীয় সময় অনুসারে রাত ৯.৩০ মিনিটে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসের ফাইনাল।

রোমাঞ্চে ভরা এক ম্যাচ দেখা গেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসের সেমিফাইনালে। অজিদের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন যুবরাজ সিং। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অজি ক্যাপ্টেন ব্রেট লি। ওপেনিং জুটিকে জমতে দেননি লি-রা। অবশ্য তাতে খুব সমস্যা হয়নি ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সদের। রবীন উথাপ্পা, ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও ক্যাপ্টেন যুবরাজ সিং এই চারজন হাফসেঞ্চুরি করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান তোলে ভারত।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *