জাপ্টে ধরে চুমু, তুলে নিলেন কোলে... স্কুলের মধ্যেই শিক্ষিকারর সঙ্গে 'মস্তি' প্রিন্সিপালের, ভাইরাল ভিডিয়ো - Bengali News | Principal Seen Romancing with Female Teacher inside School in Uttar Pradesh's Jaunpur, Guardians Demand Punishment - 24 Ghanta Bangla News
Home

জাপ্টে ধরে চুমু, তুলে নিলেন কোলে… স্কুলের মধ্যেই শিক্ষিকারর সঙ্গে ‘মস্তি’ প্রিন্সিপালের, ভাইরাল ভিডিয়ো – Bengali News | Principal Seen Romancing with Female Teacher inside School in Uttar Pradesh’s Jaunpur, Guardians Demand Punishment

প্রিন্সিপালের সঙ্গে শিক্ষিকার ভিডিয়ো ভাইরাল।Image Credit source: Twitter

লখনউ: ছুটির দিনে অভিভাবকদের ফোনে ঢুকেছিল একটা মেসেজ। তাতে ক্লিক করতেই আঁতকে উঠলেন সবাই। এ কী দেখছেন! শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন প্রিন্সিপাল। স্কুলেই উদ্দাম যৌনতা চলছে তাঁদের। এই দেখে লজ্জা পাবেন নাকি ধিক্কার জানাবেন, বুঝে পাচ্ছেন না। এদিকে, এই ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। প্রিন্সিপালের ঘরে ঢুকে কে ভিডিয়ো করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রবিবার হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিয়োটি। অভিভাবকদের নজরে এই ভিডিয়োটি পড়তেই তারা ক্ষোভ উগরে দেন। তাদের কথায়, সন্তানদের স্কুলে পাঠানো হয় শিক্ষার জন্য, শিক্ষক-শিক্ষিকাদের বেলেল্লাপনা দেখার জন্য নয়।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের জউনপুরে। সম্প্রতিই একটি বেসরকারি স্কুলে প্রিন্সিপাল ও মহিলা শিক্ষিকার ঘনিষ্ঠতার ভিডিয়ো ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, স্কুলের প্রিন্সিপাল নিজের অফিসে এক মহিলা শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। দুজনেরই সম্মতিতেই যে শারীরিক সম্পর্ক হচ্ছে, তা ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে। তবে কে ভিডিয়ো রেকর্ড করেছে, তা জানা যায়নি।

এদিকে, প্রিন্সিপাল দাবি করেছেন এটি পুরনো ভিডিয়ো। এই ভিডিয়োটাকে এডিট করে ভাইরাল করা হয়েছে। বদনাম করার জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেই দাবি করেছেন তিনি।

পড়ুয়া ও অভিভাবকদের একাংশ অভিযোগ , প্রিন্সিপাল নিজেই ভিডিয়ো ভাইরাল করেছেন। যেহেতু তাঁর অফিসের ভিতরেই ভিডিয়োটি রেকর্ড করা, তাই তিনিই এই ভিডিয়ো রেকর্ড করেছেন বলে অভিযোগ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *