Sukanta-Suvendu: মিছিলে তখন হাঁটছেন শুভেন্দু-সুকান্ত, অভিযোগ হঠাৎ এসে পড়ল ডিম, BJP নেতারা বলেই দিলেন কে করেছে - Bengali News | Sukanta Suvendu: BJP Opposition Leader Suvendu Adhikari And BJP Leader Sukanta Majumder Accused Some One throwing Eggs On Them - 24 Ghanta Bangla News
Home

Sukanta-Suvendu: মিছিলে তখন হাঁটছেন শুভেন্দু-সুকান্ত, অভিযোগ হঠাৎ এসে পড়ল ডিম, BJP নেতারা বলেই দিলেন কে করেছে – Bengali News | Sukanta Suvendu: BJP Opposition Leader Suvendu Adhikari And BJP Leader Sukanta Majumder Accused Some One throwing Eggs On Them

Spread the love

শুভেন্দু-সুকান্তদের মিছিলে পড়ল ডিম!Image Credit source: Facebook

রায়গঞ্জ: আগামী ১০ তারিখ রয়েছে উপনির্বাচন। আর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শেষ দিনের প্রচারে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, বিজেপির সেই মিছিলে কেউ বা কারা ছুঁড়েছে ডিম। সুকান্ত-শুভেন্দুদের দাবি, তৃণমূলেরই লোকজন এই কাণ্ড ঘটিয়েছে। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।

এ দিন, দুপুরে শুরু হয় শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় বিজেপি-র মিছিল। রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস ঘোষের সমর্থনে সেই মিছিলে উপস্থিত ছিলেন সুকান্ত-শুভেন্দুরা। অভিযোগ, মিছিলটি শিলিগুড়ি মোড়ে যেতেই একটি বাড়ির ছাদ থেকে তাঁদের লক্ষ্য় করে ডিম ছোড়া হয়।

এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “ভাইপো বাহিনীর কাজ। পিসির লোকেদের কাজ। কাপুরুষের মতো আচরণ। লড়াই করার ইচ্ছা থাকলে সামনে এসে লড়াই করুন। ছাদ থেকে লুকিয়ে ডিম মারা হচ্ছে আমাদের নেতৃত্বের দিকে। এটা রায়গঞ্জের সংস্কৃতি নয়। আমি তো এখানকার মানুষ। কোনও দিন এই সংস্কৃতি দেখিনি। এই জঘন্য সংস্কৃতি ভাইপোর লোকেরা আমদানি করেছে।” অপরদিকে, শুভেন্দু অধিকারী বলেন, “এই রায়গঞ্জ ভোটের মিছিলে এর জবাব দেবে। এটা কোনও আক্রমণ নয়। দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট পরিচয়। এটা তৃণমূলের মতো নোংরা দলের পক্ষেই সম্ভব।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *