Kathua terrorist attack: বাঁক ঘুরতেই অতর্কিতে গ্রেনেড বৃষ্টি! কাঠুয়ায় ফের জঙ্গি হামলার মুখে সেনা - Bengali News | Army vehicle attacked by terrorists in Jammu and Kashmir's Kathua - 24 Ghanta Bangla News
Home

Kathua terrorist attack: বাঁক ঘুরতেই অতর্কিতে গ্রেনেড বৃষ্টি! কাঠুয়ায় ফের জঙ্গি হামলার মুখে সেনা – Bengali News | Army vehicle attacked by terrorists in Jammu and Kashmir’s Kathua

Spread the love

শ্রীনগর: ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। ফের আক্রান্ত ভারতীয় সেনার গাড়ি। সোমবার (৮ জুলাই), সকালে জম্মুর কাঠুয়া জেলায় সেনার একটি গাড়ি লক্ষ্য করে জঙ্গিরা অতর্কিতে গ্রেনেড ও গুলি ছুড়তে শুরু করে বলে জানা গিয়েছে। পাল্টা জবাব দিতে শুরু করে সেনাও। গুলির লড়াই এখনও চলছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরে উত্তেজনা ফের বেড়েছে। প্রতিদিনই প্রায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর আসছে। ২৪ ঘণ্টা আগে এই কাঠুয়া জেলাতেই সেনার উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। এর আগে কাশ্মীর উপত্যকাতেই হামলা চালাত জঙ্গিরা। তবে, চলতি বছরের শুরু থেকেই জম্মুর বিভিন্ন জেলায় জঙ্গি হামলা হয়ে চলেছে। মনে করা হচ্ছে, জম্মুকেই নয়া নিশানা করেছে জঙ্গিরা।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *