Copa America 2024: কোপা আমেরিকায় ব্রাজিলের বিদায়, ১০ জনেও উরুগুয়ে পৌঁছল সেমিফাইনালে - Bengali News | Uruguay beat Brazil by 4 2 in penalty shootout and reach Copa America 2024 semi final - 24 Ghanta Bangla News
Home

Copa America 2024: কোপা আমেরিকায় ব্রাজিলের বিদায়, ১০ জনেও উরুগুয়ে পৌঁছল সেমিফাইনালে – Bengali News | Uruguay beat Brazil by 4 2 in penalty shootout and reach Copa America 2024 semi final

Spread the love

Copa America 2024: কোপা আমেরিকায় ব্রাজিলের বিদায়, ১০ জনেও উরুগুয়ে পৌঁছল সেমিফাইনালেImage Credit source: X

কলকাতা: এ বারের মতো কোপা আমেরিকা (Copa America 2024) থেকে বিদায় ব্রাজিলের (Brazil)। ন’বার কোপা আমেরিকার ট্রফি রয়েছে ব্রাজিলের। সেই ব্রাজিল এ বার আটকে গেল টুর্নামেন্টের ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে। অ্যালিজেন্ট স্টেডিয়ামে কোপার কোয়ার্টার ফাইনালে নেমেছিল ব্রাজিল ও উরুগুয়ে (Uruguay)। নির্ধারিত ৯০ মিনিট অবধি ম্যাচ গোলশূন্য ছিল। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে রুখে দিল উরুগুয়ে। ব্রাজিলের সাম্বা ম্যাজিক যেন ভ্যানিশ। বিশ্বজুড়ে ব্রাজিলিয়ান সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু তাঁদের নিরাশ করল সেলেকাওরা।

কোয়ার্টার ফাইনালে ৯০ মিনিটে সেয়ানে সেয়ানে টক্কর হয়েছে ব্রাজিল-উরুগুয়ের। শেষ অবধি সাম্বাদের থামিয়ে কোপার সেমিফাইনালে পৌঁছে গেল উরুগুয়ে। এ বারের কোপাতে একটি ম্যাচও হারেনি উরুগুয়ে। আর ব্রাজিল চেনা ছন্দে নেই। উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে ১২টি শট নেয়। আর ব্রাজিল ৭টি। তার মধ্যে উরুগুয়ে শট টার্গেটে নেয় ১টি এবং ব্রাজিল ৩টি। পাস অ্যাকিউরেসিতে উরুগুয়ের (৭২) থেকে এগিয়ে ছিল ব্রাজিল (৭৯)।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *