বিয়ের দিন কয়েকের মধ্যেই গর্ভবতী সোনাক্ষী? নীরবতা ভাঙলেন শত্রুঘ্ন-কন্যা বিয়ের মাস ছয়েকের মধ্যেই সন্তান জন্ম দিয়েছিলেন আলিয়া ভাট। তা নিয়ে কম আলোচনা হয়নি। কিছু দিন আগে সোনাক্ষী সিনহাকে হাসপাতাল থেকে বের হতে দেখে নেটিজেনদের একটা বড় অংশ মনে করেছিলেন সোনাক্ষীও বুঝি হাঁটছেন আলিয়ারই পথে! মা হচ্ছেন তিনিও। মাত্র সপ্তাহ খানেক আগেই হয়েছে বিয়ে! এরই মধ্যে গর্ভবতী! তা নিয়ে কানাঘুষোও কিছু কম হয়নি। এতদিন চুপই ছিলেন, এবার এই চর্চা নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন কন্যা। সোনাক্ষীকে প্রশ্ন করা হয়, বিয়ে পর জীবনে কী কী পরিবর্তন হয়েছে? উত্তরে নায়িকা যা বলেন তা শুনলে হাসি চাপতে পারবেন না আপনিও। খানিকটা শ্লেষ ও খানিকটা খেদ মিশিয়ে তিনি বলেন, "একটাই পরিবর্তন হয়েছে, এখন হাসপাতাল থেকে বের হলেই লোকের মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট।" তিনি যে মা হচ্ছেন না তা যেন কার্যত বুঝিয়েই দিয়েছেন সোনাক্ষী। তাহলে কেন কিছুদিন আগে হাসপাতালে ছুটতে হয়েছিল তাঁকে? বাবা শত্রুঘ্ন সিনহা পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। ব্যথা অনুভব করায় তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের নামজাদা হাসপাতালে। সঙ্গে ছিলেন মেয়ে সোনাক্ষী ও জামাই জাহিরও। হাসপাতালের বাইরে সোনাক্ষীকে দেখেই রটতে থাকে একের পর এক খবর। তবে এবার সোনাক্ষী নিজেই সেই খবরে শিলমোহর দিলেন না। বরং অস্বীকার করলেন পুরোটাই। - Bengali News | Sonakshi sinha breaks silence on her pregnancy rumours - 24 Ghanta Bangla News
Home

বিয়ের দিন কয়েকের মধ্যেই গর্ভবতী সোনাক্ষী? নীরবতা ভাঙলেন শত্রুঘ্ন-কন্যা বিয়ের মাস ছয়েকের মধ্যেই সন্তান জন্ম দিয়েছিলেন আলিয়া ভাট। তা নিয়ে কম আলোচনা হয়নি। কিছু দিন আগে সোনাক্ষী সিনহাকে হাসপাতাল থেকে বের হতে দেখে নেটিজেনদের একটা বড় অংশ মনে করেছিলেন সোনাক্ষীও বুঝি হাঁটছেন আলিয়ারই পথে! মা হচ্ছেন তিনিও। মাত্র সপ্তাহ খানেক আগেই হয়েছে বিয়ে! এরই মধ্যে গর্ভবতী! তা নিয়ে কানাঘুষোও কিছু কম হয়নি। এতদিন চুপই ছিলেন, এবার এই চর্চা নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন কন্যা। সোনাক্ষীকে প্রশ্ন করা হয়, বিয়ে পর জীবনে কী কী পরিবর্তন হয়েছে? উত্তরে নায়িকা যা বলেন তা শুনলে হাসি চাপতে পারবেন না আপনিও। খানিকটা শ্লেষ ও খানিকটা খেদ মিশিয়ে তিনি বলেন, “একটাই পরিবর্তন হয়েছে, এখন হাসপাতাল থেকে বের হলেই লোকের মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট।” তিনি যে মা হচ্ছেন না তা যেন কার্যত বুঝিয়েই দিয়েছেন সোনাক্ষী। তাহলে কেন কিছুদিন আগে হাসপাতালে ছুটতে হয়েছিল তাঁকে? বাবা শত্রুঘ্ন সিনহা পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। ব্যথা অনুভব করায় তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের নামজাদা হাসপাতালে। সঙ্গে ছিলেন মেয়ে সোনাক্ষী ও জামাই জাহিরও। হাসপাতালের বাইরে সোনাক্ষীকে দেখেই রটতে থাকে একের পর এক খবর। তবে এবার সোনাক্ষী নিজেই সেই খবরে শিলমোহর দিলেন না। বরং অস্বীকার করলেন পুরোটাই। – Bengali News | Sonakshi sinha breaks silence on her pregnancy rumours

বিয়ের মাস ছয়েকের মধ্যেই সন্তান জন্ম দিয়েছিলেন আলিয়া ভাট। তা নিয়ে কম আলোচনা হয়নি। কিছু দিন আগে সোনাক্ষী সিনহাকে হাসপাতাল থেকে বের হতে দেখে নেটিজেনদের একটা বড় অংশ মনে করেছিলেন সোনাক্ষীও বুঝি হাঁটছেন আলিয়ারই পথে! মা হচ্ছেন তিনিও? মাত্র সপ্তাহ খানেক আগেই হয়েছে বিয়ে! এরই মধ্যে গর্ভবতী! তা নিয়ে কানাঘুষোও কিছু কম হয়নি। এতদিন চুপই ছিলেন, এবার এই চর্চা নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন কন্যা।

সোনাক্ষীকে প্রশ্ন করা হয়, বিয়ে পর জীবনে কী কী পরিবর্তন হয়েছে? উত্তরে নায়িকা যা বলেন তা শুনলে হাসি চাপতে পারবেন না আপনিও। খানিকটা শ্লেষ ও খানিকটা খেদ মিশিয়ে তিনি বলেন, “একটাই পরিবর্তন হয়েছে, এখন হাসপাতাল থেকে বের হলেই লোকের মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট।” তিনি যে মা হচ্ছেন না তা যেন কার্যত বুঝিয়েই দিয়েছেন সোনাক্ষী। তাহলে কেন কিছুদিন আগে হাসপাতালে ছুটতে হয়েছিল তাঁকে?

বাবা শত্রুঘ্ন সিনহা পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। ব্যথা অনুভব করায় তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের নামজাদা হাসপাতালে। সঙ্গে ছিলেন মেয়ে সোনাক্ষী ও জামাই জাহিরও। হাসপাতালের বাইরে সোনাক্ষীকে দেখেই রটতে থাকে একের পর এক খবর। তবে এবার সোনাক্ষী নিজেই সেই খবরে শিলমোহর দিলেন না। বরং অস্বীকার করলেন পুরোটাই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *