বলিউডে পাকিস্তানি ফাওয়াদ খানের প্রত্যাবর্তন, ৮ বছরের অপেক্ষা ভাঙছে কোন ছবি? – Bengali News | Fawad khan returns in Bollywood after 8 years
বহু ভারতীয় নারীর মন জয় করে নিয়েছিলেন পাকিস্তানের সুদর্শন অভিনেতা ফাওয়াদ খান। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত, করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অনুষ্কা শর্মার বিপরীতে শেষবার তাঁকে দেখা যায় এ দেশের রুপোলি পর্দায়। তারপর ৮ বছর আর কোনও ভারতীয় ছবিতে অভিনয় করেননি ফাওয়াদ। এ দেশের ছবির জগতে প্রত্যাবর্তন ঘটছে তাঁর। বলি অন্দর বলছে, অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। একটি রোম্যান্টিক কমেডি ছবিতে কাস্ট করা হয়েছে ফাওয়াদকে। ছবির পরিচালক আরতি বাগদি। নাম এখনও ঠিক হয়নি। তবে জানা গিয়েছে, শুটিং হবে ব্রিটেনের নানা জায়গায়।
কেরিয়ারের শুরু থেকেই দক্ষিণ এশিয়ার দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন ফাওয়াদ। সূত্র বলছে, “তিনি মার্ভেলেও কাজ করেছেন। তবে সেই প্রজেক্ট সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি গোপন রাখা হয়েছে। কেউ কোনও কথাই বলছেন না তা নিয়ে।”
অন্যদিকে বলিউডের ছবিতে ফাওয়াদ এবং বাণীর চরিত্রটি দুই ভগ্ন হৃদয় মানুষের। পরিস্থিতি তাদের একে-অপরের সম্মুখে দাঁড় করায়। ধীরে-ধীরে একে-অপরকে ভালবেসে ফেলে চরিত্র দুটি। নতুন প্রজন্মের এই কাহিনি ভাল লাগবে বলেই আশা নির্মাতাদের।
এই খবরটিও পড়ুন
ভারতে ফের কাজ করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত ফাওয়াদ। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছাড়াও বলিউডে ‘কাপুর অ্যান্ড সনস’, ‘খুবসুরত’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। ফাওয়াদের সেই ছবির তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি ছবি। অভিনেতা নাকি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন নতুন উদ্যমে।