Ankush Hazra, Oindrila Sen: প্রেমিক অভিনেতা অঙ্কুশ হাজরার হাত ছেড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিতের হাত ধরলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, কেন? – Bengali News | Ankush hazra is left alone, why oindrila sen held hand of prasenjit’s son?
বিয়ে মানছেন না শত্রুঘ্ন?
মেয়ে সোনাক্ষী সিনহার সঙ্গে জাহির ইকবালের বিয়ে মানছেন না শত্রুঘ্ন সিনহা? তাঁর সোজাসাপটা উত্তর, “আমায় বলুন তো জীবনটা কার? আমার একমাত্র মেয়ে সোনাক্ষী, যাকে আমি ভীষণ ভালবাসি। যাকে ঘিরেই আমার সবটা। ও আমাকে ও শক্তি বলে থাকে। তাহলে ওর বিয়েতে আমি যাব না কেন? অবশ্যই যাব।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “আমি এখনও মুম্বইয়ে আছি কারণ আমি ওর রক্ষাকবচ। জাহির ও সোনাক্ষীকে তো সারাটা জীবন একসঙ্গে কাটাতে হবে। ওদের একসঙ্গে বেশ ভাল মানায়।”
রক্তাক্ত প্রিয়াঙ্কা চোপড়া
কী ঘটল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে? তাঁর সারা শরীরে রক্ত। অজস্র আঘাতের চিহ্ন। নাক থেকেও গলগল করে ঝরছে রক্ত। কোথায় আঘাত পেলেন পিগি চপস? কী ঘটেছে? আতঙ্কিত তাঁর ভক্তকুল। ভিডিয়ো পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, “হ্যাঁ, অ্যাকশন ছবি করলে এমনটা হবেই।”
প্রসেনজিৎ পুত্রের হাত ধরলেন অঙ্কুশ-প্রেমিকা
প্রেমিক অভিনেতা অঙ্কুশ হাজরার হাত ছেড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিতের হাত ধরলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তাই নিয়ে কটূ কথা শুনতে হল ঐন্দ্রিলাকে। সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট হতেই নিন্দুকেরা লিখেছেন, “আগে বিক্রমের হাত ধরত। এখন তৃষাণজিতের হাত ধরে হাঁটছে মেয়েটা। ওইরকমই…।” প্রসেনজিতের নতুন ছবি ‘অযোগ্য’ দেখতে আসেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেখানেই এই ঘটনা ঘটে।
খিদে পেয়েছে দীপিকার?
দক্ষিণী পরিচালক নাগ অশ্বিনের নির্দেশনায় তৈরি ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অভিনয় করেছেন দীপিকা, অমিতাভ এবং প্রভাস। সেই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তঃসত্ত্বা দীপিকা। কালো রঙের একটি স্লিভলেস বডি হাডিং ড্রেস পরে এসেছিলেন। তাতে ফুটে উঠেছিল তাঁর বেবি বাম্প। একগুচ্ছ ভিডিয়ো পোস্ট করে দীপিকা লিখেছেন, “অনেক হয়েছে, আমি খুবই ক্ষুধার্থ।”
কলার ধরে হাতাহাতি!
রাজ চক্রবর্তী ও অঙ্কুশ হাজরা– তাঁদের মধ্যে সম্পর্ক মোটেই মন্দ নয়। তবে এই ভিডিয়ো দেখলে এক মুহূর্তে জন্য চমকে যেতে পারেন আপনি। মনে প্রশ্ন আসতেই পারে পরিচালক ও অভিনেতার মধ্যে হলটা কী? কলার ধরে মারপিট থেকে শুরু করে হাতাহাতি– বাদ গেল না কিছুই। শুধু কি তাই? উপস্থিত পাপারাৎজিকে অঙ্কুশের বাইট নিতেও বারণ করে দিলেন রাজ। অযোগ্যর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে সবটাই যদিও হয়েছে মজার ছলে। ভাইরাল হয়েছে ভিডিয়ো।
বন্ধ হল সোনা
বিদেশের মাটিতে নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা শুরু করেছিলেন তাঁর সাধের রেস্তরাঁ সোনা। ভদকা দিয়ে ফুচকা থেকে শুরু করে সিঙ্গারা মিলত সব ভারতীয় খাবারই। গত বছর সেই ব্যবসা থেকে সরে আসেন প্রিয়াঙ্কা। তবে টিমটিম করে চলছিল রেস্তরাঁটি। এবার বড় খবর। ঝাঁপ বন্ধ হচ্ছে ‘সোনার’।
বিতর্কে দীপিকা
অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনের পায়ে পেনসিল হিল জুতো! সম্প্রতি কল্কি ছবির প্রচারে এসে বেবিবাম্পে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। আর তাঁর পায়ে এই জুতো দেখেই রীতিমত রে-রে করে উঠল নেটপাড়া। এই অবস্থায়, অভিনেত্রীর সাবধান থাকা উচিত, আরও একবার মনে করিয়ে দিলেন সকলে।
আসছে ডন থ্রি
অবশেষে চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার বহু প্রত্যাশিত ‘ ডন ৩’ নিয়ে সকল জল্পনার অবসান ঘটালেন। তিনি নিশ্চিত করেছেন যে রণবীর সিং অভিনীত আসন্ন ছবিটি এখনও ট্র্যাকেই রয়েছে। তিনি জানান, ‘আমরা পরের বছর ডন ৩ এর শ্যুটিং শুরু করব।’
ঋতুপর্ণার মেয়ে ঋষণা
কেমন দেখতে হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মেয়েকে? ছোট থেকেই মাঝে মধ্যে মায়ের সঙ্গে নানা ইভেন্টে হাজির হতে দেখা যেত ঋষণাকে। তবে এখন আর সে ছোট্টটি নেই। মায়ের ছবি অযোগ্যর স্পেশাল স্ক্রিনিং-এ এসে সকলের নজর কাড়ল, পোজ় দিয়ে ছবিও তুলল।