Baruipur: সিরিয়ালে জুনিয়র আর্টিস্টদের কাজের সুযোগ করে দিতেন, তা বলে নিজের মেয়ের সঙ্গেই এই কাণ্ড! অবাক শিল্পীর স্ত্রীও - Bengali News | Baruipur: A man was arrested for physical assaulting his own minor girl - 24 Ghanta Bangla News
Home

Baruipur: সিরিয়ালে জুনিয়র আর্টিস্টদের কাজের সুযোগ করে দিতেন, তা বলে নিজের মেয়ের সঙ্গেই এই কাণ্ড! অবাক শিল্পীর স্ত্রীও – Bengali News | Baruipur: A man was arrested for physical assaulting his own minor girl

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বাবাImage Credit source: TV9 Bangla

কলকাতা:  বাংলা সিরিয়ালের জুনিয়র আর্টিস্টের সুযোগ করে দিতেন। তিনি নাকি তাঁর নিজের নাবালিকা মেয়েকে যৌন নিগ্রহ করেছেন। অভিযোগ করেছেন খোদ তাঁর স্ত্রীই। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ পকসো ও ভারতীয় ন্যায় সংহিতার ৭৬/৩৫১(৩) নতুন আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা সোমবার দুপুরে ঘরে ঘুমাচ্ছিল। তাঁর মা কাজে বাইরে গিয়েছিলেন। নির্যাতিতার মায়ের বয়ান অনুযায়ী,  মেয়েকে ফাঁকা ঘরে একা পেয়ে ঢুকে যান অভিযুক্ত। ঘরে ঢুকে দরজাও ভেতর থেকে লাগিয়ে দেন তিনি। তারপর যৌন নির্যাতন করেন বলে অভিযোগ।

সে সময়ে হঠাৎই বাড়ি ফিরে আসেন অভিযুক্তের স্ত্রী। ঘরের কোথাও স্বামীকে দেখতে পাননি। মেয়ে যে ঘরে শুয়ে ছিলেন, সে ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেয়ে দরজা চাবি দিয়ে খুলে ঢুকে পড়েন অভিযুক্তের স্ত্রী। স্বামীকে অসংলগ্ন অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। এই ঘটনায় রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেফতার অভিযুক্ত বাবা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *