রাজ্যে শুরু হচ্ছে জনগণনার কাজ, বিশেষ বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।
এ বার প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে এই জনগণনার কাজ শুরু হয়েছে। শুভেন্দু জানান, এই রাজ্যে অনেক পরে সেন্সাসের কাজ শুরু হলেও সময়ের মধ্যেই যাতে সেটা শেষ করা যায়, সেই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সাধারণ জনগণকে এই কাজে সহায়তা করার বার্তাও দিয়েছেন তিনি।