Lynching: চোর সন্দেহে গণপ্রহারে আবারও মৃত্যু, এবার ঝাড়গ্রাম – Bengali News | Mob Lynching A man beaten to death in jhargram jambani one injured badly hospitalised
ঝাড়গ্রাম: আবারও চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। এবার জঙ্গলমহল। ঝাড়গ্রামের জামবনির খাটপুরা এলাকায় দুই যুবককে মারধরের ঘটনা ঘটেছিল গত ২২ জুন। হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁদের। ৯ দিনের চিকিৎসার পর ঝাড়গ্রাম হাসপাতালে মৃত্যু হল একজনের। আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। খাটপুরা এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেখানে ঠিকাদারি সংস্থার তরফে রাস্তা নির্মাণের সামগ্রী বোঝাই একটি গাড়ি রাখা ছিল। অভিযোগ, ওই গাড়ি থেকে জিনিসপত্র চুরি হয়। সেই ঘটনাতেই সন্দেহের আঙুল ওঠে ওই দুই যুবকের দিকে। তারপরই সকলে মিলে ধরে বেঁধে চলে বেধড়ক মার।
সবিস্তারে আসছে…