Chopra: পুলিশের জালে চোপড়ার ‘কুখ্যাত’ জেসিবি – Bengali News | Source Claim chopra’s JCB detain by police who beaten woman on road for extra marital affair issue
উত্তর দিনাজপুর: ‘ইনসাফ সভা’য় তরুণ-তরুণীকে নৃশংস মারের ঘটনায় মূল অভিযুক্ত জেসিবিকে আটক করা হয়েছে বলে খবর। চোপড়াকাণ্ডে সুয়োমোটো মামলা হয় তাঁর বিরুদ্ধে। চোপড়ার ডাঙাপাড়া এলাকার বাসিন্দা তাজেমুল হক ওরফে জেসিবিকে চোপড়া থেকে আটক করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগ, ওঠে এক তরুণী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান এক যুবকের সঙ্গে। সেই ‘অপরাধে’ ওই তরুণী ও তাঁর প্রেমিককে রাস্তায় ফেলে গোছা করে লাঠি নিয়ে বেধড়ক মার মারেন জেসিবি। অনেকেই এই ভয়ানক দৃশ্যের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন আফগানিস্তানে তালিবানিরাজের। মহিলাদের উপর তালিবানের নির্যাতনের এরকমই একটি ভিডিয়ো একবার সামনে এসেছিল। সে ভিডিয়োর সঙ্গে হুবহু মিলে গিয়েছে বাংলার চোপড়ার দৃশ্যটি।
সবিস্তারে আসছে…