T20 World Cup 2024: ভিডিয়ো: অক্ষর প্যাটেল হঠাৎ যেন বাজপাখি, 'ভুল' হাতে নিলেন উড়ন্ত ক্যাচ - Bengali News | Axar Patel took jaw dropping one handed blinder to send off Mitchell Marsh, watch video - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup 2024: ভিডিয়ো: অক্ষর প্যাটেল হঠাৎ যেন বাজপাখি, ‘ভুল’ হাতে নিলেন উড়ন্ত ক্যাচ – Bengali News | Axar Patel took jaw dropping one handed blinder to send off Mitchell Marsh, watch video

Spread the love

ভিডিয়ো: অক্ষর প্যাটেল হঠাৎ যেন বাজপাখি, ‘ভুল’ হাতে নিলেন উড়ন্ত ক্যাচImage Credit source: BCCI

কলকাতা: অজি হার্ডল পেরিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল রোহিত ব্রিগেড। সেন্ট লুসিয়াতে সুপার এইটের সুপার ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া। ভারতের দেওয়া ২০৬ রানের টার্গেট তাড়া করতে পারেনি অজিরা। ২৪ রানে ম্যাচ জিতে বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালের টিকিট হাতে পেয়েছেন রোহিত-অর্শদীপরা। এই ম্যাচে একাধিক মুগ্ধ করা শট এসেছে রোহিত শর্মার ব্যাটে। তেমনই ফিল্ডিংয়ে অনবদ্য পারফর্ম করতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। বিশেষ করে বলতে হয় ভারতীয় ক্রিকেটের বাপুর কথা। অক্ষর প্যাটেল ‘ভুল’ হাতে নিয়েছেন এক অনবদ্য ক্যাচ। ‘ভুল’ কেন?

পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে আসেন কুলদীপ যাদব। ম্যাচের গুরুত্বপূর্ণ পর্ব শুরু এই ওভার থেকেই। কুলদীপের স্পেলের দ্বিতীয় ওভারের শেষ বল। বাউন্ডারি লাইনের অনেকটা এগিয়ে ছিলেন অক্ষর প্যাটেল। অজি ক্যাপ্টেন মিচেল মার্শের শট ছয় হওয়ার অপেক্ষা। এমন সময় জাম্প অক্ষরের। এক হাতে অবিশ্বাস্য ক্যাচ নেন তিনি। তাও আবার ডান হাতে! বাঁ হাতি অক্ষরের পক্ষে ডান হাতে এমন ক্যাচ ব্রিলিয়ান্ট বললেও কম বলা হয়। তিনি যেহেতু বাঁ হাতি, তাই ডান হাতে ওই ক্যাচ তালুবন্দি করায় ‘ভুল’ হাতের প্রসঙ্গ উঠেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *