Ayodhya Ram Temple: জল পড়ছে, ছ'মাসেই ফুটো অযোধ্যা রাম মন্দিরের ছাদ! রামপথেও গাড্ডা - Bengali News | Roof of Ram Temple in Ayodhya leaks during rainfall, chief priest urges attention - 24 Ghanta Bangla News
Home

Ayodhya Ram Temple: জল পড়ছে, ছ’মাসেই ফুটো অযোধ্যা রাম মন্দিরের ছাদ! রামপথেও গাড্ডা – Bengali News | Roof of Ram Temple in Ayodhya leaks during rainfall, chief priest urges attention

Spread the love

এ কী অবস্থা রামলালার মন্দিরেরImage Credit source: Twitter

অযোধ্যা: গত ২২ জানুয়ারি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল অযোধ্যার রাম মন্দিরের। বলা হয়েছিল আগামী ১০০০ বছরেও ক্ষয় হবে না এই মন্দিরের। কিন্তু, উদ্বোধনের পর মাস ছয়েক যেতে না যেতেই রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে। সোমবার (২৪ জুন), মন্দিরের প্রধান পুরোহিত জানিয়েছেন, বৃষ্টি হলেই ছাদ থেকে জল পড়ছে। সংবাদ সংস্থা এএনআই-কে আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, “রামলালার মূর্তি যেখানে স্থাপন করা হয়েছে, সেই গর্ভগৃহের ছাদ প্রথম বৃষ্টিতেই ফুটো হতে শুরু করেছে। এই বিষয়টি দেখতে হবে। কেন এটা হচ্ছে তা খুঁজে বের করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, মন্দির থেকে জল বের করার জায়গা নেই। বৃষ্টি বাড়লে, মন্দিরে পুজো অর্চনা করা কঠিন হবে।”

রাম মন্দিরের নির্মাণকাজ এখনও চলছে। তাই, সেখানে বহু সংখ্যায় ইঞ্জিনিয়াররাও আছেন। এত ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও, মন্দিরের ছাদ থেকে জল পড়ায় বিস্মিত প্রধান পুরোহিত। তিনি বলেছেন, “খুবই আশ্চর্যজনক। এখানে অনেক ইঞ্জিনিয়ার আছেন। ২২ জানুয়ারিই প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এখনই ছাদ থেকে জল পড়ছে, কেউ এটা ভাবতেও পারেনি।” শ্রীরাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্রও জানিয়েছেন, মন্দিরের প্রথম তলার ছাদ থেকে বৃষ্টির জল পড়ছে। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি ছাদ মেরামত করে সেটিকে জলরোধী করার নির্দেশ দিয়েছেন। তাঁর অবশ্য দাবি, গর্ভগৃহটি এখনও উন্মুক্ত অবস্থায় রয়েছে বলে ছাদ থেকে বৃষ্টির জল পড়তেই পারে। মন্দিরের উপরের তলগুলি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আর এটা হবে না বলেই মনে করেন তিনি।

এএনআইকে নৃপেন্দ্র মিশ্র বলেছেন, “আমি অযোধ্যায় আছি। দেখলাম দোতলা থেকে বৃষ্টির জল পড়ছে। এটা প্রত্যাশিত। কারণ দ্বিতীয় তলায় গুরু মন্ডপের ছাদ এখনও তৈরি হয়নি। মন্দিরের চূড়াটি তৈরি হয়ে গেলে এটা ঢেকে যাবে। প্রথম তলায় এখনও কাজ চলছে। তাই কয়েকটি নালী থেকেও জয় চুঁইয়ে পড়ছে। নির্মাণকাজ সমাপ্ত হলে, নালীগুলি বন্ধ করে দেওয়া হবে। গর্ভগৃহে কোনও জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। সমস্ত মণ্ডপগুলিতেই জল বেরিয়ে যাওয়ার জন্য ঢাল রাখা হয়েছে। আর গর্ভগৃহের জল ম্যানুয়ালি শোষণ করা হয়। তাছাড়া, ভক্তরাও দেবতার অভিষেক করেন না। নকশা বা নির্মাণে কোনও সমস্যা নেই। যে মণ্ডপগুলির ছাদ উন্মুক্ত আছে, সেগুলিতে বৃষ্টির জলের ফোঁটা পড়তে পারে। এই নিয়ে বিতর্ক আছে। কিন্তু, নগর স্থাপত্যের নিয়ম অনুসারেই সেগুলি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ”

প্রথম বৃষ্টিতেই রাম মন্দিরে চুইয়ে পড়ছে জল, রাম পথে গাড্ডা

এদিকে, বর্ষা আসতেই অযোধ্যায় জল জমা শুরু হয়েছে। যার ফলে নতুন রামপথ সড়ক তৈরি করা হয়েছে, সেটিতে ব্যাপক খানা-খন্দ তৈরি হয়েছে। রাতভর বৃষ্টিতে, রবিবার সকাল থেকে রামপথের সঙ্গে সংযুক্ত ১৩টি রাস্তার সবকটিতেই জল দাঁড়িয়ে গিয়েছে। অনেক বাড়িতেও নর্দমার নোংরা জল ঢুকে গিয়েছে। অযোধ্যার জেলাশাসক নীতীশ কুমারের সাফাই, “রাস্তার কাজ পিডব্লিউডি করেছে। কেন জল জমছে তারাই বলতে পারবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *