পুরুষদের কাছে ঘেঁষতেই দেন না! সোজাসাপটা মধুমিতা, 'বুঝতেই পারি না...' - Bengali News | Why madhumita sarcar is single the actress revealed - 24 Ghanta Bangla News
Home

পুরুষদের কাছে ঘেঁষতেই দেন না! সোজাসাপটা মধুমিতা, ‘বুঝতেই পারি না…’ – Bengali News | Why madhumita sarcar is single the actress revealed

Spread the love

সৌরভ চক্রবর্তীর সঙ্গে বহু বছর আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে মধুমিতা সরকারের। এর পর থেকে বহু নায়কের সঙ্গে তাঁর নাম জুড়লেও কোনও সম্পর্ককেই অফিসিয়াল তকমা দিতে দেখা যায়নি তাঁকে। মধুমিতা দাবি তিনি সিঙ্গল। এবার এই সিঙ্গলহুড নিয়েই এক মজার ভিডিয়ো শেয়ার করেছেন তিনি।

ভিডিয়োর উপরে লেখা, “আমি বুঝতেই পারি না আমি কেন সিঙ্গল”। এর পরেই দেখা যায়, এক মহিলাকে ঘিরে ধরে আছেন সুদর্শন পুরুষ, মহিলা নিজেই পুরুষদের দূরে সরিয়ে দিয়েছেন। মধুমিতার মতে সেই মহিলাটি বাস্তব জীবনে তিনিই। অর্থাৎ কেউ কাছে আসতে চাইলেই নাকোচ করে দেন, আর সেই কারণেই সিঙ্গলত্ব ঘোচে না তাঁর।

ঘুরতে ভালবাসেন মধুমিতা। নিজের মতো বাঁচেন। কিছু দিন আগেই পাহাড়ে গিয়েছিলেন মধুমিতা। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন। শুধু তাই নয়, পাহাড়ে একা গেলে তাঁর ছবি কে তুলে দেয়, এই প্রশ্ন যারা করে থাকেন তাঁদের উদ্দেশে দিয়েছিলেন বার্তাও। গাইডের ছবি শেয়ার করে জানিয়েছিলেন, এঁরা। যাত্রাপথে ওঁরাই তাঁর ‘অন্ধের লাঠি’।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *