Euro Cup 2024: হাফডজন ভাষায় অনর্গল কথা বলতে পারেন, ডাচ ডায়মন্ড জাভিকে চেনেন? - Bengali News | Xavi Simons waiting to shine in Netherlands at Euro Cup 2024 - 24 Ghanta Bangla News
Home

Euro Cup 2024: হাফডজন ভাষায় অনর্গল কথা বলতে পারেন, ডাচ ডায়মন্ড জাভিকে চেনেন? – Bengali News | Xavi Simons waiting to shine in Netherlands at Euro Cup 2024

Spread the love

হাফডজন ভাষায় অনর্গল কথা বলতে পারেন, ডাচ ডায়মন্ড জাভিকে চেনেন?Image Credit source: X

কলকাতা: লা মাসিয়ায় তিনি পেয়েছিলেন ফুটবলের প্রথম পাঠ। এ বারের ইউরোতে তাঁকে দেখা যাচ্ছে কমলা জার্সিতে। ডাচ ডায়মন্ড বললে তাঁকে ভুল বলা হবে না। কথা হচ্ছে বছর ২১ এর অ্যাটাকিং মিডফিল্ডার জাভি সাইমন্সকে নিয়ে। লিওনেল মেসির প্রাক্তন ক্লাব থেকে ফুটবলের অ, আ, ক, খ শিখেছেন তিনি। আর অনুপ্রেরণা মনে করেন নেইমার জুনিয়রকে। সোনালি রংয়ের কোঁকড়া চুলের একটা বাচ্চা কাতালান ক্লাবে মাত্র ৭ বছর বয়সে যোগ দিয়েছিল। বার্সার হয়ে ২০১০ থেকে ২০১৯ সাল অবধি তিনি খেলেছিলেন। ধীরে ধীরে জাভি সাইমন্স নিজের পরিচিতিও তৈরি করে ফেলেন। বয়স তাঁর ১৪ হতে না হতেই ইন্সটাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ার্সও হয়ে যায়। তাঁর ইন্সটাগ্রাম পরিবার অনেক বড় হয়েছে। ৫.৮ মিলিয়ন ফলোয়ার্স তাঁর। ২১ বছরের এই ডাচ তরুণের এ বার ইউরোর মঞ্চে নায়ক হওয়ার অপেক্ষা।

নেদারল্যান্ডসের হয়ে জাভি সাইমন্স অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ বিভাগে অতীতে খেলেছেন। ২০২২ সাল থেকে সিনিয়র টিমে এখনও অবধি ১৫টি ম্যাচ খেলেছেন। তাতে একটিই গোল করেছেন। ফ্রান্সের বিরুদ্ধে আজ মাঝরাতে ইউরোর লড়াইয়ে নামবে নেদারল্যান্ডস।

হাফডজন ভাষায় অনর্গল কথা বলতে পারেন জাভি সাইমন্স। ফুটবল পায়েও বেশ চমক দেখাতে ওস্তাদ। তাঁর কথায়, ‘আমি জানি ফুটবল কেরিয়ারে ঠিক কী অর্জন করতে চাই। আমার রাস্তা যে সহজ হবে না, সেটাও জানি। অনেক ওঠাপড়া থাকবে।’ ক্লাব কেরিয়ারে পিএসজি, পিএসভি এবং আরবি লাইপজিগের হয়ে খেলেছেন। ছেলেবেলা থেকেই জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন জাভি সাইমন্স। এ বার নিজেকে প্রমাণ করার পালা। ইউরোর মঞ্চে কমলা জার্সিতে ছাপ রেখে গেলে তাঁর আগামীর রাস্তা খানিকটা হলেও সহজ হবে আশা করাই যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *