স্বস্তি নেই কেজরীবালের, হাইকোর্টের নির্দেশে আপাতত থাকতে হবে তিহাড়েই

নয়া দিল্লি: একদিনের মধ্যে বদলে গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের ভাগ্য। বৃহস্পতিবার, দিল্লির আবগারি দুর্নীতির সঙ্গে যুক্ত তহবিল তছরুপের মামলায় তাঁকে জামিন দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু, শুক্রবার (২১ জুন), ইডির আবেদনের প্রেক্ষিতে, নিম্ন আদালতের সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। ইডির আবেদনের ভিত্তিতে হওয়া মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত, কেজরীবালকে তিহার জেলেই থাকতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। আগামী ২৫ জুন ইডির আবেদনে হওয়া মামলার রায় দিতে পারে হাইকোর্ট। নিম্ন আদালত এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের ভিত্তিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছিল। তবে, কেজরীবালের বন্ড গ্রহণ করার জন্য আদালতের কাছে ৪৮ ঘন্টা সময় চেয়েছিল ইডি। নিম্ন আদালতের দেওয়া আদেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার জন্যই এই সময় চেয়েছিল তারা।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।