NEET Scam: পরীক্ষার আগের রাতে 'পেপার লিক'! কত টাকায় বিক্রি হয়েছিল প্রশ্নপত্র? ফাঁস NEET-র সব দুর্নীতি - Bengali News | NEET Scam 2024: Big Reveal in NEET UG Exam, Mastermind Amit Anand Says Question Paper Leaked Night Before Exam, Took 30 Lakhs from Student for Question Paper - 24 Ghanta Bangla News
Home

NEET Scam: পরীক্ষার আগের রাতে ‘পেপার লিক’! কত টাকায় বিক্রি হয়েছিল প্রশ্নপত্র? ফাঁস NEET-র সব দুর্নীতি – Bengali News | NEET Scam 2024: Big Reveal in NEET UG Exam, Mastermind Amit Anand Says Question Paper Leaked Night Before Exam, Took 30 Lakhs from Student for Question Paper

Spread the love

নয়া দিল্লি: নিট পরীক্ষায় দুর্নীতির পর্দাফাঁস। কীভাবে দুর্নীতি হয়েছিল, তা জানা গেল। পরীক্ষার আগের দিনই ফাঁস হয়ে যায় নিট পরীক্ষার প্রশ্নপত্র। ৩০ থেকে ৩২ লক্ষ টাকার বিনিময়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। পুলিশের দাবি, অভিযুক্ত অমিত আনন্দ নিজেই এই স্বীকারোক্তি দিয়েছে।

ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষা, নিট (NEET) নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে মেধাতালিকায় জালিয়াতি-একাধিক অভিযোগ উঠেছে। গত সপ্তাহেই পুলিশ বিহার থেকে নিট দুর্নীতিতে অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, নিট দুর্নীতির মাস্টারমাইন্ড অমিত আনন্দ। পুলিশি জেরায় অমিত স্বীকার করে নিয়েছে যে পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। কত টাকায় সেই প্রশ্নপত্র বিক্রি হয়েছিল, তাও জানা গিয়েছে।

জেরায় অমিত জানিয়েছে, পড়ুয়াদের কাছ থেকে মাথাপিছু ৩০ থেকে ৩২ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *