Lok Sabha speaker: লোকসভার অধ্যক্ষ কে হবেন, আজ আবার বৈঠকে এনডিএ - Bengali News | Who will be the next Lok Sabha Speaker Rajnath Singh will meet allies today - 24 Ghanta Bangla News
Home

Lok Sabha speaker: লোকসভার অধ্যক্ষ কে হবেন, আজ আবার বৈঠকে এনডিএ – Bengali News | Who will be the next Lok Sabha Speaker Rajnath Singh will meet allies today

Spread the love

নয়া দিল্লি: অধ্যক্ষ পদ কার হাতে থাকবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠকে এনডিএ নেতৃত্ব। আজ বিকেল ৫টায় রাজনাথ সিংয়ের নেতৃত্বে এনডিএর বৈঠক হবে। গত রবিবার প্রথম দফার বৈঠকে কোনও সমাধান সূত্র না বেরোনোর পর এদিন দ্বিতীয় দফায় বৈঠক হতে চলেছে।

সূত্রের খবর, স্পিকার পদে নির্বাচন এড়াতে চাইছে বিজেপি। সহমতের ভিত্তিতে হোক স্পিকার নির্বাচন, প্রত্যাশা বিজেপির। কার পদ নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করেনি টিডিপি। স্পিকার পদে বিজেপির সিদ্ধান্তকে নিঃশর্ত সমর্থন করবে জেডিইউ।

আপাতত অধ্যক্ষ পদে সম্ভাব্য নাম হিসাবে বিজেপির ওম বিড়লার নাম উঠে আসছে। উঠছে দগ্গুবতী পুরন্দেশ্বরীর নামও। এছাড়া বিজেডি থেকে বিজেপিতে যোগ দেওয়া সাতবারের সাংসদ ভর্তোয়ারি মেহতাবের নাম নিয়েও জোরদার জল্পনা চলছে। এদিকে ডেপুটি স্পিকার পদের দাবিতে সরব হতে চলেছে বিরোধীরা।

লোকসভা ভোটের আগে বিজেপি বারবারই দাবি করেছে, এনডিএ এবার ৪০০ পার করবে। যদিও তাদের দাবির সঙ্গে বাস্তবের মিল হয়নি। ৪০০ তো দূরের, ৩০০ পর্যন্ত ছুঁতে পারেনি তারা। ২৯২ আসন পেয়েই থামতে হয়েছে এনডিএকে। আর এরপরই এনডিএ শরিকরা বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি অধ্যক্ষ পদের দাবি নিয়ে কিছুটা বিড়ম্বনা বাড়িয়েছে এনডিএর প্রধান শরিক বিজেপির। সেই আবহে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাড়িতে বৈঠক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *